সংসদকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংবাদ প্রকাশ করতে হবে: স্পিকার
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৪ পিএম, ২ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
ছবি: সংগৃহীত
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদীয় গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হিসেবে জাতীয় সংসদকে উল্লেখ করে বলেছেন, এ জন্য সংসদকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংবাদ প্রকাশ করতে হবে।
তিনি বলেন, সংসদকে যত বেশি গুরুত্বের জায়গায় অধিষ্ঠিত করা যাবে, গুণতন্ত্র ততটাই সুসংহত হবে। কেননা, বিল পাস, আইন প্রণয়ন ইত্যাদি জনগুরুত্বপূর্ণ কার্যক্রম সংসদ সম্পন্ন করে থাকে। রাষ্ট্রের নির্বাহী, আইন ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় করে সংসদ। সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যগণ সংসদ পরিচালনা করে থাকেন।
আজ বাংলাদেশ জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট’স এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সাধারণ সভা ও নির্বাচন ২০২২ অনুষ্ঠানে স্পিকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডেপুটি স্পিকার এডভোকেট মো: শামসুল হক টুকু বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকারকে ফুল দিয়ে বরণ করে নেন পার্লামেন্ট জার্নালিস্ট’স এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
স্পিকার বলেন, পার্লামেন্ট জার্নালিস্ট’স এসোসিয়েশনের সাংবাদিকবৃন্দ দীর্ঘদিন সংসদকে ঘিরে কাজ করে চলেছেন, যা সত্যি প্রশংসনীয়। এই এসোসিয়েশনের সাথে সংসদের একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। সংসদের কার্যপ্রণালী বিধি ও সংবিধানের বিষয়গুলো বিবেচনায় রেখে তারা সংবাদ পরিবেশন করে থাকেন৷ অনেক সময় সাংবাদিকবৃন্দের কাছ থেকেও সংসদ সদস্যগণ অনেক বিষয় শিখতে ও জানতে পারেন। এসময়, সংসদের উদ্যোগে সাংবাদিকবৃন্দের যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করেন স্পিকার।
বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের বর্তমান সভাপতি উত্তম চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরান রেজা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আশিষ সৈকত, শাহেদ চৌধুরী, আজিজুল ইসলাম ভূইয়া, শাহজাহান সরদার, সুভাষ চন্দ বাদল, রেজোয়ানুল হক রাজা, কাজী সোহাগ, সাইফুল আলম, মাহমুদ ফয়সালসহ সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট’স এসোসিয়েশন নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক মো: তারিক মাহমুদ প্রধান নির্বাচন কমিশনার, সহকারী পরিচালক নুরুল আবছার ও সহকারী পরিচালক জ্যোতির্ময় গোলদার নির্বাচন কমিশনার এবং সহকারী পরিচালক তানজিনা তানিন নির্বাচন কমিশন সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস











