সংসদের মুলতবি বৈঠক শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৯ এএম, ৮ জুলাই ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
সাত দিন মুলতবির পর আজ বুধবার সকাল ১১টায় আবার বসেছে একাদশ জাতীয় সংসদের অষ্টম (বাজেট) অধিবেশন। গত ৩০ জুন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন ৮ জুলাই পর্যন্ত মুলতবি করেন। ওই দিন সংসদে ২০২০-২১ অর্থ বছরের বাজেট পাস করা হয়।
নির্দিষ্টকরণ বিল, ২০২০ পাসের মাধ্যমে নতুন অর্থ বছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পাস করা হয়।
এদিকে এবার বৈশ্বিক মহামারি করোনা (কোভিড-১৯) সংক্রমন পরিস্থিতির কারণে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে বাজেট পেশ করা হয়। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সংসদ সচিবালয়ের ক্যালেন্ডার অনুযায়ি অধিবেশনের প্রতি বৈঠকে ৩৫০ জন সংসদ সদস্যের মধ্যে ৮০ থেকে ৯০ জন সদস্য অংশগ্রহণ করেন। গণমাধ্যম কর্মীদের সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার থেকে সংসদ অধিবেশনের খবর সংগ্রহ করতে হয়েছে। এছাড়া করোনা পরিস্থিতির কারণে বাজেট আলোচানাও দু’দিনে শেষ করে অর্থ বিল এবং বাজেট পাস করা হয়।
সংসদ সচিবালয় থেকে জানা গেছে, চলতি অধিবেশন আর এক বা দু’কার্যদিবস চলতে পারে। আজ বৈঠকে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার বিল, ২০২০ পাস হতে পারে। এছাড়া অন্যান্য নিয়মিত কার্যসূচিও থাকবে।
-জেডসি
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম









