ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৩:৩১:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

সংসদে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৭ এএম, ৩১ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ছবি : বাসস

ছবি : বাসস

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রাতে জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

এ সময় স্পিকার ড. শিরীন শারিমন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং রাষ্ট্রপতির পত্নী রাশিদা খানম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, চতুর্থবারের মত প্রধানমন্ত্রী হওয়া এবং সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য শেখ হাসিনাকে অভিনন্দন জানান আবদুল হামিদ। রাষ্ট্রপতি আবদুল হামিদ বর্তমান সরকারের সার্বিক সাফল্য কামনা করেন।

রাষ্ট্রপতি হামিদ তৃতীয় বারের মত স্পিকার নির্বাচিত হওয়ায় ড. শিরীন শারমিন চৌধুরীকেও অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেয়ার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান এবং তাঁর সুস্বাস্থ্য কামনা করেন।