সংসদ নির্বাচনের মতো হবে সিটি নির্বাচনের পরিবেশ: সিইসি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, উপজেলা ও ঢাকার দুই সিটি নির্বাচনেও একই পরিবেশ থাকবে। কারণ, একাদশ জাতীয় নির্বাচন রেকর্ডে রাখার মতো সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।
সোমবার রাজধানীর নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ডিএনসিসি ও ডিএসসিসি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা-বিষয়ক সমন্বয় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ থাকার নির্দেশ দেয়া হয়েছে।
জাতীয় নির্বাচনে তেমন কোনো সহিংস ঘটনা না ঘটায় বিভিন্ন বাহিনীর উদ্দেশে সিইসি বলেন, ‘সকল ভোটার যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সে বিষয়ে ভূমিকা রাখতে হবে। নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সেজন্য আপনাদের নিরপেক্ষ থাকতে হবে। প্রার্থীর এজেন্টদের নিরাপত্তা দিতে হবে।’
উপজেলা ও সিটি নির্বাচনে বিএনপিসহ অন্য অনেক দল অংশ না নেয়া প্রসঙ্গে সিইসি বলেন, ‘সব দল অংশগ্রহণ না করলে ইসির কিছু করার নাই। তবে তারা অংশ না নিলেও নির্বাচন প্রতিযোগিতামূলক হবে বলে আশা করি।’
বৈঠকে সশস্ত্রবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক, র্যাব মহাপরিচালক, গোয়েন্দা সংস্থা ও আইনশৃংখলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারাসহ সংশ্লিষ্ট সকল সংস্থা, দফতর ও মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে উপ-নির্বাচন ও নতুন ১৮টি ওয়ার্ড এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে যুক্ত হওয়া নতুন ১৮টি ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
-জেডসি
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- জামিন নিতে সিএমএম আদালতে পরীমণি
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস










