ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৮:১৬:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের নতুন অফিস উদ্বোধন প্রধানমন্ত্রীর

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৭ পিএম, ৬ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের জন্য একটি নতুন অফিস উদ্বোধন করেছেন।

তিনি জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় ফিতা কেটে এই কার্যালয় উদ্বোধন করেন। পরে প্রধানমন্ত্রী কার্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে জাতীয় সংদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, মন্ত্রিসভার সদস্য, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপ, সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস