ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ০:০৮:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাত পোহালেই ভোট: দেশের ভবিষ্যৎ নির্ধারণ নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২ ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০ রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী

সংসদ সদস্য রুশেমা বেগম মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১২ এএম, ১০ জুলাই ২০১৯ বুধবার

ফরিদপুরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুশেমা বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিটে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর।

পরিবারের সদস্যরা জানান, অসুস্থ অবস্থায় মঙ্গলবার ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শেষ খবর পাওয়া পর্যন্ত রুশেমা বেগমের মরদেহ এখন নিজ বাড়ি ফরিদপুর শহরের গোপালপুরে রয়েছে। তবে জানাজার সময় ও স্থান এখনো নির্ধারিত হয়নি।

রুশেমা বেগম ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইমামউদ্দিন আহমাদের স্ত্রী। স্বামীর পদবিতে রুশেমা ইমাম নামেই তিনি বেশি পরিচিত ছিলেন।

রুশেমা বেগম ফরিদপুরের ঈশান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন দীর্ঘদিন। আওয়ামী লীগের মনোনয়নে গত ২০ ফেব্রুয়ারি তিনি সংরক্ষিত আসনের এমপি হিসেবে শপথ নেন।