সংস্কৃতি তুলে ধরতে চলচ্চিত্রের বিকল্প নেই: শর্মিলা ঠাকুর
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৯ পিএম, ২০ জানুয়ারি ২০২৪ শনিবার
শর্মিলা ঠাকুর। ছবি: সংগৃহীত
পর্দা উঠেছে ২২তম ঢাকা চলচ্চিত্র উৎসবের। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে আজ শনিবার (২০ জানুয়ারি) বিকালে পর্দা ওঠে এই উৎসবের।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন উপমহাদেশের প্রখ্যাত বাঙালি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। উৎসবের এশিয়ান প্রতিযোগিতা বিভাগের বিচারক হিসেবে আছেন তিনি। ৯ দিনব্যাপী উৎসবের শেষদিন পর্যন্ত থাকবেন এ দেশেই থাকবেন তিনি।
তিনি বলেন, ‘আজ চলচ্চিত্র উৎসবের এই সূচনাপর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান আমাকে মুগ্ধ করেছে। পুরোনো চলচ্চিত্রের গানগুলো দিয়ে এই আয়োজন খুব ভালো লেগেছে। একটি সমাজের জন্য, একটি জাতির জন্য নিজের সংস্কৃতি তুলে ধরার জন্য চলচ্চিত্র ছাড়া আর কোনো ভালো মাধ্যম হতে পারে না। কারণ একমাত্র চলচ্চিত্রের কোনো ভাষা নেই। কারণ একমাত্র চলচ্চিত্রের কোনো ভাষা নেই। সেটা বাংলা, ইংরেজি, চাইনিজ, হিন্দি যাই হোক না কেন দর্শক চলচ্চিত্র খুব সহজেই বুঝতে পারে।’
শর্মিলা ঠাকুর বলেন, ‘এই সুন্দর শহর ঢাকায় এসে খুবই আনন্দিত। এখানে আসা প্রায় বাতিল হয়ে যাচ্ছিল। গতকাল শুক্রবার যখন দিল্লি বিমানবন্দরে গিয়েছিলাম, আমাকে বলা হলো কুয়াশার কারণে ফ্লাইট বাতিল করা হয়েছে। তখন প্রচণ্ড কুয়াশা পড়ছিল। পরবর্তী ফ্লাইট ছিল আজ। যদি পরের ফ্লাইটে না আসতাম, তাহলে আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারতাম না।’
উদ্বোধনী দিনে আজ ছিল মুর্তজা অতাশ জমজম পরিচালিত ও জয়া আহসান অভিনীত 'ফেরেশতে' ও শ্যাম বেনেগাল পরিচালিত আরিফিন শুভ-নুসরাত ইমরোজ তিশা অভিনীত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক 'মুজিব—একটি জাতির রূপকার'। উৎসব চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।
এবারের আসরে ৭৪টি দেশের আড়াইশ চলচ্চিত্র প্রদর্শিত হবে। সিনেমাগুলোর মধ্যে পূর্ণদৈর্ঘ্য ১২৯টি, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র ১২৩টি। এর মধ্যে বাংলাদেশের চলচ্চিত্র ৭১টি।
উৎসবের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, নৃত্যশালা মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমি মিলনায়তনে।
এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনস ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম ও উইমেনস ফিল্ম সেশন-এ প্রদর্শিত হবে ছবিগুলো।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা







