ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৫:৪০:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

সচিনের মেয়েকে প্রেম নিবেদন, তরুণ গ্রেফতার

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:২৪ পিএম, ১৬ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

ভারতিয় ক্রিকেটার সচিন টেন্ডুলকারের মেয়েকে ফোন করে বিয়ের প্রস্তাব দেয়ায় গ্রেফতার হলেন পূর্ব মেদিনীপুরের মহিষাদলের বাসিন্দা এক তরুণ।

 

শনিবার রাতেই মুম্বই পুলিশের একটি দল ওই তরুণকে গ্রেফতার করে। যদিও তার পরিবারের দাবি, সে মানসিক ভারসাম্যহীন।

 


অভিযুক্ত তরুণের নাম দেবকুমার মাইতি। পনেরো-কুড়ি দিন আগে সচিনের মেয়েকে ফোন করে বিয়ের প্রস্তাব দেয় সে। সচিনের অফিসেও সে ফোন করেছিল বলে সূত্রের দাবি। এর পরই মুম্বইয়ের বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেন সচিন। তদন্তে নেমে দেবকুমারের খোঁজ পায় পুলিশ।

 


এর পরই শনিবার মহিষাদল পৌঁছয় মুম্বই পুলিশের বিশেষ দল। মহিষাদল থানার পুলিশের সাহায্য নিয়ে রাতেই আন্দুলিয়ায় গ্রেফতার করা হয় অভিযুক্ত দেবকুমারকে। এ দিনই তাকে হলদিয়া আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে মুম্বই নিয়ে যাওয়ার আবেদন জানায় পুলিশ। কীভাবে দেবকুমার সারার মোবাইল নম্বর পেল, তাও খতিয়ে দেখা হবে।

 


অভিযুক্ত দেবকুমারের পরিবারের অবশ্য দাবি, সে মানসিক ভারসাম্যহীন। প্রায় আট বছর ধরে তার চিকিৎসা চলছে। বছরখানেক আগে মুম্বইতে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল দেবকুমার। ওই আত্মীয়ই তাকে যাবতীয় নম্বর জোগাড় করে দেন বলে দেবকুমারের পরিবারের দাবি। সেই নম্বরেই কয়েকদিন আগে ফোন করে দেবকুমার।

 



দেবকুমার অবশ্য এলাকায় ভালো শিল্পী হিসেবে পরিচিত। ছবি আঁকার জন্য সুনাম রয়েছে তার। গ্রেফতার হওয়ার পরেও দেবকুমারের বিশেষ কোনো অস্থিরতা নেই। সংবাদমাধ্যমের সামনে সে বলেছে, সারাকে সে ভালোবাসে। বিয়েও করতে চায়। নিজের হাতে সারার নাম লিখে রেখেছে। প্রতিবেশীদেরও এই ক’দিন ফলাও করে সে বলেছে, সারার সঙ্গেই তার বিয়ে হচ্ছে।