ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ৭:১০:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬ জাতির পিতার জন্মদিন আজ উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ

সঞ্চয়পত্র নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৪ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৪ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

সঞ্চয়পত্রের মেয়াদ পূর্ণ হওয়ার পর মূলধন তুলতে ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরতে হয় গ্রাহকদের। বিভিন্ন হয়রানির শিকারও হতে হয় অনেককে। এই ভোগান্তি বা হয়রানি থেকে গ্রাহকদের মুক্তি দেওয়ার লক্ষ্যে নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

সে অনুযায়ী, এখন থেকে সঞ্চয়পত্রের মেয়াদপূর্তির দিনই মুনাফাসহ পুরো মূলধন গ্রাহকের ব্যাংক হিসাবে জমা করতে হবে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে বিক্রি করা সঞ্চয়পত্রের মুনাফা বা সুদ সময় মতো গ্রাহকদের চেকের মাধ্যমে নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সঞ্চয়পত্র মেয়াদপূর্তির তারিখেই মুনাফাসহ মূল অর্থ ইন্টিমেশনের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকের ইএফটির মাধ্যমে গ্রাহকের অনুকূলে সংশ্লিষ্ট হিসাবে জমা নিশ্চিত করতে হবে।

এছাড়া, ২০২২ সালে ২০ জুন জারি করা সার্কুলারের জাতীয় সঞ্চয় স্কিমের আওতাধীন ইনস্ট্রুমেন্টগুলো (সঞ্চয়পত্র ও সঞ্চয়বন্ড) বিক্রয় ও বিক্রয় পরবর্তী অন্যান্য সেবা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।