ঢাকা, মঙ্গলবার ১৬, জুন ২০২৬ ০:১৩:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

সঠিক রাজনৈতিক নেতৃত্বেই দেশের উন্নয়ন হয়েছে: প্রধানমন্ত্রী

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০২ পিএম, ১৬ এপ্রিল ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সঠিক রাজনৈতিক সিদ্ধান্তের কারণেই ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত সময়ে দেশের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১৬ এপ্রিল) গণভবনে জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের (এনটিসি) অষ্টম সভায় বক্তব্যকালে সরকারপ্রধান এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক নেতৃত্ব যখন ছিল তখনই দেশের উন্নয়ন হয়েছে; সেনাশাসন বা সেনাসমর্থিত সরকারের সময়ে দেশের অগ্রগতি সাধিত হয়নি- মানুষকে এটা বুঝতে হবে।
শেখ হাসিনা বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি, শতভাগ বিদ্যুৎ দিতে পেরেছি, রাস্তা-ঘাটসহ দেশের সার্বিক উন্নতি হয়েছে। আগামী দিনেও সেভাবে আমরা এগিয়ে যেতে চাই।
সরকারপ্রধান বলেন, দেশ পরিচালনায় নীতি ও আদর্শ ধরে রাখার কারণে উন্নয়নশীল দেশে উত্তরণ সহজ হয়েছে। প্রশাসন পরিচালনায় আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও নীতি, আদর্শ ধরে রেখে কাজ করেছি। এরই ফলস্বরূপ দেশ আজ এগিয়ে যাচ্ছে। উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে আমাদের। এ ধারা অব্যাহত রাখতে হবে।
মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীরা অব্যাহত উন্নয়নে বাধার সৃষ্টি করতে পারে বলে সতর্ক করে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।