ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ২২:২০:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

সন্তানদের অভিভাবকত্ব নিয়ে জোলি-পিট সমঝোতা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫২ পিএম, ১ ডিসেম্বর ২০১৮ শনিবার

হলিউড সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলি ও ব্রাড পিট তাদের ছয় সন্তানের অভিভাবকত্ব নিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ সমঝোতায় পৌঁছেছেন। এর ফলে তাদের এ নিয়ে আর আদালতে যেতে হচ্ছে না।

 

শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যমের খবরে এ কথা বলা হয়।


তারা ২০১৬ সালের সেপ্টেম্বরে তাদের ১১ বছরের যৌথ এবং দু’বছরের বিবাহিত জীবনের ইতি টানার ঘোষণা দেন।
তাদের ছয় সন্তানের মধ্যে তিন জন দত্তক নেয়া।


জোলির আইনজীবী সামান্থা বেলি দিজিয়ান এক বিবৃতিতে বলেন, শিশুদের হেফাজত নিয়ে দু’সপ্তাহ আগে উভয়পক্ষ সমঝোতায় পৌঁছান। এতে জোলি, পিট এবং বিচারক স্বাক্ষর করেন। কিন্তু এতে কি শর্ত রয়েছে তা গোপন রাখা হয়েছে।


আগামী ৪ ডিসেম্বর শিশুদের অভিভাকত্ব নিয়ে উভয়ের আদালতে মামলা শুরুর কথা ছিল। কিন্তু এখন আর তা করতে হচ্ছে না।


জোলি এককভাবে শিশুদের দায়িত্ব নিতে চাচ্ছিলেন। কিন্তু পিট চাচ্ছিলেন ভাগাভাগি করতে।