সন্তানের আশায় যা করছেন নারীরা
লালপুর (নাটোর) প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৩ এএম, ২৪ নভেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুরে গোঁসাইজীর আশ্রমের নবান্ন উৎসব শেষ হয়েছে। এ উৎসবে ঢল নামে মানুষের। কেউ আসেন ঘুরতে; কেউ আসেন আশাপূরণে মানত করতে। গোঁসাইজীর আশ্রমের শতবর্ষী বটগাছের নিচে নারীরা মানত করেন সন্তান লাভের আশায়।
নিঃসন্তান নারী স্নান শেষে ভেজা কাপড়ে শতবর্ষী বটগাছের নিচে আঁচল পেতে সন্তান লাভের আশায় প্রার্থনা করছেন- এমন দৃশ্য দেখা যায়। তাদের বিশ্বাস, গাছের ফল বা পাতা যদি তাদের আঁচলে পড়ে, তবে তারা সন্তান লাভ করবেন।
রোববার (২৩ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত নবান্ন উৎসবে এমন দৃশ্য দেখা গেছে।
গোঁসাইজীর আশ্রমের বটগাছের নিচে নারী ভক্তরা রঙিন শাড়ির আঁচল বিছিয়ে গাছ থেকে ফল বা পাতা পড়ার অপেক্ষায় ছিলেন। আশ্রমের এক নারী বৈষ্ণব তাদের দেখভাল করছিলেন, আর আশপাশে ভিড় জমিয়েছিলেন অসংখ্য নারী-পুরুষ। প্রতি বছরই দেশের নানা প্রান্ত থেকে নিঃসন্তান নারীরা এই আশ্রমে এসে সন্তানের জন্য প্রার্থনা করেন।
বগুড়া থেকে আসা এক নারী জানান, দীর্ঘ ১০ বছর ধরে বিয়ে হয়েছে। এখনো আমার সন্তান হয়নি। বহু চিকিৎসা করেও কিছু হয়নি। লোকমুখে শুনে এখানে এসেছি একটি সন্তান লাভের আশায়।
রাজশাহীর বাঘা উপজেলার নারায়ণপুর থেকে আসা আরেক নারী বলেন, আমার বাড়ির পাশের দুই নারী এখানে মানত করে সন্তান লাভ করেছেন। তাই তিনিও এসেছেন।
আশ্রমের প্রধান সেবাইত শ্রী পরমানন্দ সাধু বলেন, নবান্নকে কেন্দ্র করে প্রতি বছর দূরদূরান্ত থেকে সন্তান না হওয়া অনেক নারী মানত করতে আসেন এখানে।
আশ্রম কমিটির সভাপতি শ্রী সঞ্জয় কুমার জানান, নবান্ন উৎসবে নিঃসন্তান নারীরা মানত করেন, পরে ভক্তদের কলাপাতায় খিচুড়ি প্রসাদ হিসেবে খাওয়ানো হয়।
লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনজুর রহমান এ ব্যাপারে বলেন, এভাবে সন্তান লাভের প্রার্থনা কুসংস্কার। চিকিৎসা বিজ্ঞানে এর কোনো ভিত্তি নেই। গাছের পাতা বা ফলের প্রভাবে সন্তান উৎপাদন সম্ভব নয়। এজন্য মানুষের উচিত ফকির বা সাধুদের পিছে না ঘুরে চিকিৎসকের কাছে যাওয়া।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











