সন্তান জন্মের পরই স্ত্রীকে ডিভোর্স দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ পিএম, ৯ মে ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
প্রেমিকা তথা বাগদত্তা ক্যারি সাইমন্ডস সন্তান জন্ম দেওয়ার পরই ভারতীয় বংশোদ্ভূত দ্বিতীয় স্ত্রী মারিনা উইলারকে ডিভোর্স দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এতে সদ্য মা হওয়া প্রেমিকা সাইমন্ডসকে বিয়ে করতে আর কোনো বাধা থাকল না। ১৯৯৩ সালে প্রথম স্ত্রী অ্যালেগ্রা মোস্টাইন আওয়েনের সঙ্গে বিয়েবিচ্ছেদ হয় বরিসের।
আর এ ডিভোর্সের মাধ্যমে ২৫০ বছরের রেকর্ড ভাঙলেন বরিস। এর আগে ১৭৬৯ সালে ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী অগাস্টাস ফিৎজরয় পদে থাকাকালীন নিজের স্ত্রীকে ডিভোর্স দিয়েছিলেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইতিহাস গড়ে বিয়েবিচ্ছেদ করলেন। তিনি তার ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী মারিনা উইলারের সঙ্গে বিয়েবিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
এ ডিভোর্সের মাধ্যমে ২৫০ বছর পর ব্রিটিশ ইতিহাসের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড গড়লেন জনসন। তিনিই প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী, যিনি পদে থাকাকালীন স্ত্রীকে ডিভোর্স দিলেন।
১৯৯৩ সালে প্রথম স্ত্রী অ্যালেগ্রা মোস্টাইন আওয়েনের সঙ্গে বিয়েবিচ্ছেদের মাত্র ১২ দিনের মধ্যে মারিনা উইলারকে বিয়ে করেন বরিস। স্কুলে একসঙ্গে পড়াশোনা করতেন জনসন ও উইলার। জনসন ও উইলারের ৪ সন্তান রয়েছে। ২০১৮ শুরু হওয়া এ বিয়েবিচ্ছেদের প্রক্রিয়া এ বছর এসে শেষ হল।
উইলারের সঙ্গে ডিভোর্সের ফলে এবার প্রেমিকা তথা বাগদত্তা ক্যারি সাইমন্ডসকে বিয়ের রাস্তায় কোনো বাধা রইল না জনসনের। সম্প্রতি গত ২৯ এপ্রিল লন্ডনের এক হাসপাতালে ছেলের জন্ম দিয়েছেন বরিস জনসনের প্রেমিকা ক্যারি। এ নিয়ে জনসনের সন্তান সংখ্যা হল পাঁচ।
-জেডসি
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











