সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়ে মানবেন্দ্রকন্যার স্মৃতিচারণ
মানসী মুখোপাধ্যায় | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২৬ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২ বুধবার
সংগৃহীত ছবি
অদ্ভুত দুই ভাল মানুষ। শ্যামল গুপ্ত আর সন্ধ্যা মুখোপাধ্যায়। তাদের মেয়ে ঝিনুক আমার বন্ধু। একসঙ্গে বেড়ে উঠেছি। এত স্নেহ তাদের থেকে পেয়েছি, বলার নয়। সবাই জানত, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে পারিবারিক বন্ধনে আবদ্ধ ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। আমিও তা-ই দেখে এসেছি। অক্ষয় তৃতীয়ার দিন এলেই সন্ধ্যা কাকিমা থালায় ফল, মিষ্টি, পোশাক সাজিয়ে বাবাকে দিতে আসতেন। শ্যামল কাকু আর বাবা গলায় গলায় বন্ধু।
এই বন্ধুত্বের সূত্রেই একজনের প্রেমপত্র গান হয়ে বেজেছে অন্যের কণ্ঠে। তখন লোকমুখে ফিরত কাকু-কাকিমার প্রেম। দেখা করতে পারতেন না। কাকুকে নিয়ে কাকিমার বাড়িতে ঘোর আপত্তি। চিঠির মাধ্যমে কথা হত তাদের। সে রকমই একটি প্রেমপত্র ‘আমি এত যে তোমায় ভালবেসেছি।’
শ্যামল কাকু কাকিমাকে উদ্দেশ্য করেই লিখেছিলেন ওই গান। কিন্তু তার গলায় সুর ছিল না। তাই সবচেয়ে কাছের বন্ধু মানবেন্দ্রকেই ধরেছিলেন, ‘‘তুই গাইবি আমার হয়ে?’’ বাবা গার্স্টিন প্লেসের ভূতুড়ে আকাশবাণী ভবনে বসে সুর দিয়েছিলেন। তাই অনেকে বলেন এবং বাবা নিজেও বলতেন, গানটা শুনলে গা-টা কেমন যেন শিরশিরিয়ে ওঠে! সেই গান কালজয়ী লেখা-সুর-গায়কির মেলবন্ধনে।
দরকারে-অদরকারে যখনই ছুটে গিয়েছি, কখনও বিমুখ করেননি কাকু-কাকিমা। কখনও গান তুলিয়ে দেওয়া। কখনও নিছকই আড্ডা। কখনও ঝিনুকের সঙ্গে খেলাধুলো। ও বাড়ির দরজা আমার জন্য সব সময়ে খোলা থাকত। সন্ধ্যা কাকিমা নেই। পরিবারের একজন যেন চলে গেলেন। এই ফাঁকগুলো আর কোনও দিন ভরাট হবে না।
আনন্দবাজার পত্রিকা অবলম্বনে।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী











