ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ১৭:২৪:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ

সপ্তাহে ৩ দিন চলবে চেম্বার আদালত

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৪৪ পিএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম সপ্তাহে তিন দিন চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।  এ বিষয়ে আজ বৃহস্পতিবার ১৩ অক্টোবর আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
সপ্তাহের প্রতি রোববার, সোমবার ও বুধবার দুপুর দুইটা থেকে চেম্বার আদালতের কার্যক্রম চলবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ২০ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দৈনিক চেম্বার জজ হিসেবে বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে মনোনীত করেছেন।  
আপিল বিভাগের ২৫ আগস্টে দেয়া বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় বিচারপতি এম. ইনায়েতুর রহিম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আগামী ১৪ অক্টোবর থেকে সপ্তাহের প্রতি রোববার, সোমবার ও বুধবার দুপুর ২টা থেকে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।