ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১১:১৭:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

সফল মা হিসেবে প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিচ্ছেন : স্পিকার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫৯ পিএম, ১২ মে ২০১৯ রবিবার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সফল মা হিসেবে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

আজ রোববার রাজধানী ঢাকার রাওয়া কনভেনশন সেন্টারে বিশ্ব মা দিবস উপলক্ষে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত “গরবিনী মা” বিশেষ সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়েদের কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন। মাতৃত্বকালীন ভাতা, ল্যাকটেটিং মায়েদের ভাতা, চাকুরিজীবি মায়েদের স্ববেতনে ৬ মাস মাতৃত্বকালীন ছুটি, পাসপোর্টে বাবার পাশাপাশি মায়ের নাম অন্তর্ভূক্তিকরণসহ কর্মজীবি মায়েদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন।

এ সময় স্পিকার মায়েদের যেকোন প্রয়োজনে সন্তানদের উদার হয়ে এগিয়ে আসার আহবান জানান। মা-বান্ধব পরিবেশ সৃষ্টি করার জন্য ডিএনসিসির মেয়রের প্রতি অনুরোধ জানান ।

তিনি বলেন, একজন সুস্থ মা– সুস্থ জাতি উপহার দিতে পারেন। মা এর অনুপ্রেরণাই সন্তানের পথচলার শক্তি। সকল কষ্ট, যন্ত্রণা ও বেদনা থেকে পরিত্রাণের আশ্রয়স্থল একমাত্র মা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম বক্তব্য রাখেন।

‘গরবিনী মা-২০১৯’ সম্মাননা পেলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসানের মা মনোয়ারা বেগম, সংসদ সদস্য ও নন্দিত কণ্ঠশিল্পী মমতাজ বেগমের মা উজালা বেগম, হাইওয়ে পুলিশের ডিআইজি মোঃ আতিকুল ইসলামের মা জাহেদা খাতুন, ঢাবির অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমানের মা আসিয়া রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের মা মোছাঃ আমেনা খাতুন, এটিএন নিউজ এর প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহার মা আপেল রাণী সাহা, চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম, অভিনয়শিল্পী আফরান নিশোর মা আঞ্জুমান আরা, পাইলট ক্যাপ্টেন মোহাম্মদ জাকারিয়ার মা কাজী মাহফুজা বেগম এবং প্রথম আলো অদম্য মেধাবী: হৃদয় সরকারের মা সীমা সরকার। অনুষ্ঠানে গরবিনী মায়ের আলোকিত সন্তানেরা অনুভূতি প্রকাশ করেন।

স্পিকার বলেন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ‘গরবিনী মা’ অনুষ্ঠানের আয়োজন সত্যিই অনন্য।

এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির কাছ থেকে ১০জন গরবিনী মা সম্মাননা গ্রহণ করেন।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর পরিচালক প্রীতি চক্রবর্তী’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ‘গরবিনী মা’ এর প্রধান উদ্যোক্তা ডাঃ আশীষ কুমার চক্রবর্তী এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন নাগরিক টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. আব্দুন নূর তুষার।