সবচেয়ে পুরনো হিব্রু বাইবেল বিক্রি ৪০৮ কোটিতে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৫ পিএম, ১৮ মে ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
এক হাজার একশ বছর আগে হিব্রুতে লেখা বাইবেল বিক্রি হলো তিন কোটি ৮১ লাখ ডলারে। বিশ্বের সবচেয়ে পুরনো হিব্রুতে লেখা বাইবেল এটি।
চামড়ায় বাঁধানো হাতে লেখা এই বাইবেল বিক্রি হয়েছে নিউ ইয়র্কে, সদবিস নিলামে। তিন কোটি ৮১ লাখ ডলারে (বাংলাদেশি মুদ্রায় ৪০৮ কোটি টাকারও বেশি)।
তবে এই বাইবেল দামের ক্ষেত্রে বিশ্বরেকর্ড করতে পারেনি। এর আগে মার্কিন সংবিধানের প্রথম সংস্করণ বিক্রি হয়েছে চার কোটি ৩২ লাখ ডলারে। অবশ্য লিওনার্ডো দ্য ভিঞ্চির পাণ্ডুলিপির থেকে বেশি দাম পেয়েছে এই বাইবেল।
এবার ইসরায়েলে এএনইউ মিউজিয়ামে রাখা হবে এই বাইবেল।
সদবিসের বিশেষজ্ঞ শ্যারন লিবেরম্যান মিন্টজ বলেছেন, দাম থেকেই বোঝা যাচ্ছে, এই বাইবেলের ক্ষমতা, প্রভাব ও গুরুত্ব কতখানি। এই বাইবেল মানবতার একটা অবিচ্ছেদ্য অঙ্গ।
মিন্টজ বলেছেন, এই বাইবেল ইসরায়েলে ফিরে যাচ্ছে দেখে তিনি আনন্দিত। এটা ডিসপ্লে করা থাকবে। মানুষ তা দেখতে পারবেন।
সাবেক মার্কিন রাষ্ট্রদূত অ্যালফ্রেড এইচ মোজেস অলাভজনক আমেরিকান ফ্রেন্ডস অফ এএনইউ-এর তরফ থেকে এই বাইবেল কিনেছেন। তারপর তা তেল আভিভে এএনইউ মিউজিয়ামে দান করা হচ্ছে।
মোজেস বলেছেন, হিব্রু বাইবেল হলো পশ্চিমা সভ্যতার ইতিহাসে অন্যতম প্রভাবশালী বই। ইহুদিদের কাছে এই বই ফিরে যাচ্ছে বলে তিনি আনন্দিত।
এই নিলাম চার মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। দুইজন দরাদরি করেছিলেন।
এই বাইবেল ৮৮০ থেকে ৯৬০ খ্রিষ্টাব্দে লেখা বলে মনে করা হয়।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬



