সবজিতে কিছুটা স্বস্তি, কমেনি পেঁয়াজের ঝাঁজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৮ পিএম, ২৯ নভেম্বর ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
বাজারে শীতের সবজি আসা শুরু করলেও এখনো চড়া দামেই বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। অবশ্য নতুন শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলার সরবরাহ শুরু হওয়ায় কিছু সবজির দাম কমেছে। তবে আগের অবস্থানেই আছে পেঁয়াজের বাজার। চাহিদা বেড়েছে কলিসহ নতুন পেঁয়াজের।
শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলে এমন তথ্যই উঠে এসেছে।
বাজার ঘুরে দেখা যায়, ফুলকপি, বাঁধাকপি, মূলা, শালগম, শিম, পালংশাক, মূলাশাক, সরিষা শাকের সরবরাহ গত কয়েক দিনের তুলনায় বেড়েছে। ফলে এই সব সবজিতে কেজিতে দাম কমেছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। আর শাকের ক্ষেত্রে আটি প্রতি দাম কমেছে ২ থেকে ৫ টাকা।
এদিকে, এক সপ্তাহের ব্যবধানে অনেকটাই কমেছে শিম ও পাকা টমেটোর দাম। খুচরা বাজারে ৭০-৮০ টাকায় বিক্রির হওয়া শিম এই সপ্তাহে পাওয়া যাচ্ছে ৫০-৬০ টাকায়। আর ১২০ টাকা থেকে পাকা টমেটো নেমেছে ৭০- ৮০ টাকায়।
বিক্রেতারা জানান, সরবরাহ বাড়ায় শীতের সবজির দাম কমতে শুরু করেছে। আগামী দুই সপ্তাহে এই দাম আরো কমে আসবে।
এক সপ্তাহ আগে ৮০-১০০ টাকায় বিক্রি হওয়া নতুন গোল আলু এই সপ্তাহে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। বরবটি বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকা, পেঁপে ২৫ -৩৫ টাকা। ৪০-৫০ টাকা পিস হিসেবে বিক্রি হওয়া ফুলকপি ও বাঁধাকপি এখন বিক্রি হচ্ছে ২৫-৩৫ টাকার মধ্যে।
সপ্তাহের ব্যবধানে কমেছে বেগুনের দাম। ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া বেগুন বর্তমানে ৪০-৫০ টাকা, মূলা ২০-৩০ টাকা, করল্লা ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজির বাজার কিছুটা কমলেও আগের অবস্থানেই রয়েছে পেঁয়াজের দর। খুচরা বাজারে এখনো প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০-২৪০ টাকায়। আর পাইকারি বাজারে পেঁয়াজের অবস্থায় ১৮০-২০০ টাকা। তবে শুকনো পেঁয়াজের তুলনায় বাজারে আসা নতুন পেঁয়াজের চাহিদা বেশি। কলিসহ প্রতি কেজি নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকায়।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী









