সবজিতে লেগেছে ‘লকডাউন’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৩ পিএম, ১৪ নভেম্বর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
বিগত চার মাসের তুলনায় চলতি মাসের শুরুতে সবজির দাম কমেছিল, সেই সবজির দাম ফের বেড়েছে। গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজির দাম বাড়তি যাচ্ছে বাজারে। বিক্রেতারা এর কারণ হিসেবে বলছেন, গতকালের রাজনৈতিক বিভিন্ন কর্মসূচির কারণে সবজির ট্রাক কম এসেছে ঢাকায়, ফলে সরবরাহ কমেছে। যে কারণে মূলত সবজির দাম বেড়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।
আজকের বাজারে প্রতি কেজি পটল ৮০ টাকায় বিক্রি হচ্ছে যা আগের সপ্তাহে ৬০ টাকার ঘরে ছিল। এ ছাড়া প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়, বেগুন প্রতি কেজি ১০০ টাকা, পেঁয়াজের ফুল প্রতি কেজি ৮০ টাকা, ঝিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ১২০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া প্রতি কেজি শসা ৮০ টাকা, আলু প্রতি কেজি ৩০ টাকা, কচু প্রতি কেজি ৬০ টাকা, ফুলকপি প্রতি পিস ৫০ টাকা, বাধাকপি প্রতি পিস ৫০ টাকা, লাউ প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা, কাঁচা টমেটো প্রতি কেজি ১০০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, মূলা প্রতি কেজি ৬০ টাকা, টমেটো প্রতি কেজি ১৪০ টাকা, গাজর প্রতি কেজি ১৪০ টাকা।
সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাড্ডা বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী আব্দুল আলিম। তিনি বলেন, গত সপ্তাহে সবজি কম দামে কিনলাম, আজ সে সবই সবজি অতিরিক্ত ২০-৩০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে। আজ প্রতিটি সবজির দামই বাড়তি। শীতে মানুষ কম দামে সবজি খাবে অথচ আজ বাড়তি দামে সবজি কিনতে হচ্ছে।
সবজির দামের বিষয়ে গুলশান-বাড্ডা লিংক রোডের সবজি বিক্রেতা এরশাদ আলী বলেন, আজ কারওয়ানবাজারে গিয়ে দেখি সব সবজির দাম বাড়তি, সেই সঙ্গে আজকের বাজারে সবজি সরবরাহ অনেকটা কম। সব মিলিয়ে বাড়তি দামে সবজি কিনতে হয়েছে, যে কারণে এর প্রভাব পড়েছে খুচরা বাজারে।
কাওরান বাজারের সবজি ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, গতকাল রাজনৈতিক কর্মসূচি থাকার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তুলনামূলক সবজির ট্রাক কম এসেছে কাওরান বাজারে। মূলত শীতে শুরুতে এই সময় সবজির দাম এমন বাড়তি হওয়ার কথা না। গত সপ্তাহেও কম দাম ছিল, কিন্তু আজ মূলত সবজির সরবরাহ কম হওয়ায় সবজির দাম বেড়েছে খুচরা পর্যায়ে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








