সবজিতে স্বস্তি, ঝাঁজ বেড়েছে পেঁয়াজের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৫ পিএম, ২৫ অক্টোবর ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
বাজারে সবজির দাম কিছুটা কমলেও পেঁয়াজের ঝাঁঝ লাগামহীনভাবে বাড়ছে। এক দিনের ব্যবধানে দুই ধরনের পেঁয়াজের দামই কেজিপ্রতি উঠেছে ১১০ টাকায়। বেশ কিছুদিন দেশি পেঁয়াজ ১০০ টাকায় স্থির ছিল। আমদানি করা পেঁয়াজ নেমেছিল ৯০-৯৫ টাকায়। তবে নিত্য এ পণ্যটির দাম আবারও ১১০ টাকায় উঠেছে। অর্থাৎ দেশি পেঁয়াজের প্রতি কেজিতে ১০ টাকা এবং আমদানি করা পেঁয়াজে ১৫-২০ টাকা বেড়েছে।
অন্যদিকে গত কয়েক মাস ধরেই বাড়তি সবজির বাজার। তবে এবার ক্রেতাদের কিছুটা স্বস্তি দিয়েছে সবজি। প্রকারভেদে ৫ থেকে ২৫ টাকা পর্যন্ত কমেছে নানা সবজিতে।
সবজির দাম কমলেও অপরিবর্তিত রয়েছে চাল, ডাল, ডিম, মাছ, গরু ও খাসির মাংসের বাজার। তবে কিছুটা বেড়েছে মুরগির দাম।
শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, কাঁঠালবাগান কাঁচা বাজার, মালিবাগ বাজার, মালিবাগ রেলগেট বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।
সবজির বাজার:
এসব বাজারে প্রতিকেজি টমেটো ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সিম ৬০ থেকে ৭০ টাকা আর গাজর বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকার মধ্যে। এক সপ্তাহ আগে এসব বাজারে প্রতিকেজি টমেটো বিক্রি হয়েছে ১০০ থেকে ১২০ টাকা, গাজর ৭০ থেকে ১০০ টাকা আর সিম বিক্রি হয়েছে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে।
একইভাবে কেজিপ্রতিতে ৫ থেকে ১০ টাকা কমে পটল বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা, উস্তা-ঝিঙা-ধুন্দুল ৪০ থেকে ৫০ টাকা, করলা ৫০ থেকে ৬০ টাকা, কাকরোল ৪০ থেকে ৫০ টাকা, বেগুন ৩০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৩০ থেকে ৪০ টাকা, পেঁপে ২০ থেকে ৩০ টাকা, শসা (প্রকারভেদে) ৪০ থেকে ৫০ টাকা, কচুর ছড়া ৫০ থেকে ৬০ টাকা, কচুর লতি ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
এছাড়া আকারভেদে প্রতিপিস বাঁধা কপি ২৫ থেকে ৩০ টাকা, ফুল কপি ২০ থেকে ৩০ টাকা, লাউ প্রতিপিস ৪০ থেকে ৬০ টাকা, জালি কুমড়া ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
তবে অপরিবর্তিত আছে কাঁচা মরিচের দাম। এসব বাজারে ৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে কাঁচা মরিচ।
সবজির সঙ্গে কিছুটা কমেছে শাকের বাজার। এসব বাজারে প্রতিআটি লাল শাক ১০ থেকে ১২ টাকা, মুলার শাক ১০ থেকে ১৫ টাকা, পালং শাক ১৫ থেকে ২০ টাকা, কুমড়ার শাক ২৫ থেকে ৩০ টাকা, লাউ শাক ৩০ থেকে ৪০ টাকা আটি বিক্রি করতে দেখা গেছে।
মাছ ও মাংসের বাজার:
অন্যদিকে সবজির দাম কমলেও অপরিবর্তিত রয়েছে চাল, ডাল, ডিম, মাছ ও মাংসের বাজার। এসব বাজারের প্রতিকেজি (আকারভেদে) রুই ২২০ থেকে ৩৫০ টাকা, মৃগেল ২০০ থেকে ২৮০ টাকা, তেলাপিয়া ১৩০ থেকে ১৬০ টাকা, পাঙাস ১২০ থেকে ১৫০ টাকা, কই ১৭০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া কেজিপ্রতি দেশি চিংড়ি ৩০০ থেকে ৪০০ টাকা, শিং ৩০০ থেকে ৬৫০ টাকা, দেশি মাগুর ৪৪০ থেকে ৮৫০, বাইন মাছ (দেশি) ৪০০ থেকে ৫০০ টাকা, বাইন মাছ (নদী) ৫০০ থেকে ৮৫০ টাকা, বাইলা ৪০০ থেকে ৬৫০ টাকা, কাচকি ২৫০ থেকে ৩৫০ টাকা, মলা ২৫০ থেকে ৩০০, পুটি (দেশি) ৪০০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
বাজারে প্রতিকেজি গরু ও মহিষের মাংস বিক্রি হচ্ছে ৫৫০ টাকা, খাসি ৭৫০ থেকে ৭৮০ টাকা, ছাগী ৭০০ থেকে ৭২০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। তবে কেজিপ্রতিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে মুরগির। এসব বাজারে প্রতিকেজি বয়লার ১৫০ টাকা, লেয়ার (সাদা) ২৫০ থেকে ২৬০ টাকা, লেয়ার (লাল) ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া অপরিবর্তিত আছে ডিম, ডাল, চাল ও ভোজ্য তেলের দাম।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী









