সবজির ঝাল ভাপা পিঠা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৪ এএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার
ফাইল ছবি
শীতে ভাপা, পুলি, চিতই ছাড়াও চেনা জানা নানান পিঠা বানানো এবং খাওয়ার ধুম পড়ে যায় চারদিকে। ভোজন রসিক বাঙালির গতানুগতিক খাবারের পাশাপাশি সবসময় আলাদা স্বাদ চাই। তাই তো গুড়ের মিষ্টি ভাপা পিঠা ছেড়ে এবার চেখে দেখুন ঝাল ঝাল সবজির ভাপা পিঠা।
শীতে পিঠার উৎসব আয়োজনে ঘরেই তৈরি করতে পারেন ঝাল ঝাল সবজির ভাপা পিঠা। রেসিপিও একদম সহজ। জেনে নিন-
উপকরণ
চালের গুঁড়া প্রয়োজন মতো
ধনিয়া পাতা কুচি আধা কাপ
গাজর কুচি আধা কাপ
ফুলকপি কুচি আধা কাপ
মরিচ কুচি ৪ থেকে ৫টি
লবণ স্বাদ মতো।
প্রণালী: প্রথমে ফুলকপি মিহি করে কুচি করে দুই মিনিট ভাপিয়ে নিন। তারপর বাকি সবজির সঙ্গে ভাপানো ফুলকপি মেশান। এবার একটি হাড়িতে পানি চুলায় দিন।
একপর্যায়ে পানি ফুটে উঠলে ভাপা পিঠা তৈরির ছিদ্রযুক্ত মাটির ছাঁচ বসিয়ে আটার গোলা দিয়ে চারপাশ ভালোভাবে আটকে দিন। তারপর ভাপা পিঠার ছাঁচে পাতলা কাপড় রেখে তাতে লবণসহ চালের গুড়া বিছিয়ে নিন।
এবার ভাপানো ফুলকপিসহ সবজির মিশ্রণ ওপরে ছড়িয়ে দিন। তার ওপরে আবার চালের গুড়া বিছিয়ে নিন। কিছু সবজি কুচি ওপরে ছড়িয়ে হাত দিয়ে চেপে গোলাকার পিঠার আকৃতি দিন। এবার কাপড়সহ পিঠাটি হাড়িতে বসানো ছাঁচের ওপর রাখুন। এভাবে দেড় থেকে দুই মিনিট ঢেকে রাখুন। ব্যাস, একে একে পিঠাগুলো নামিয়ে পছন্দমতো সাজিয় গরম গরম পরিবেশন করুন ঝাল ঝাল সবজির ভাপা পিঠা।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

