ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ৪:১৭:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

সবজির দাম কমছে না

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:১১ পিএম, ৮ ডিসেম্বর ২০১৭ শুক্রবার

প্রচুর সরবরাহ থাকার পরও রাজধানীর কাঁচাবাজারগুলোতে শীতের সবজির দাম কমছে না। গত সপ্তাহের তুলনায় আজ শুক্রবার অধিকাংশ সবজির দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা।

ক্রেতারা অভিযোগ করে বলছেন, চালান ভালো, শীতও চলে এসেছে অনেক দিন। তারপরও কেন সবজির দাম কমছেনা। খুচরা দোকানিদের একটি চক্র এমনটি করছে।

শুক্রবার রাজধানীর মালবিাগ, তালতলা, নিউমার্কেট, কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি বেগুন প্রকারভেদে ৬০ থেকে ৮৫ টাকা, পটল ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকা, লাউ প্রতি পিস ৫০ টাকা, মিষ্টি কুমড়া প্রতিটি ৫০ টাকা, ঝিঙা ৫০ টাকা, কাঁচামরিচ ১২০ টাকা, পেঁপে ২৫ টাকা, শিম ৬০ টাকা, বরবটি ৬৫ টাকা, টমেটো ১২০ টাকা, শসা ৪৫ টাকা,  গাজর ৮০ টাকা, মূলা ৩০ টাকা, আলু ২০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, প্রতি পিস বাধাকপি ৩৫ টাকা থেকে ৩৫ টাকা, প্রতি পিস ফুলকপি ৩০ টাকা থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। ধনেপাতা ২৫০ থেকে বেড়ে ৩০০ টাকা, পুদিনা পাতা ৩০০-৩৫০ টাকা কেজি।

এ ছাড়া দেশি পেঁয়াজ প্রতি কেজি ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০০ টাকা, আমদানি করা পেঁয়াজ ৮০ টাকা, দেশি রসুন ৮০ টাকা, আমদানি করা রসুন ৯০ থেকে ১০০ টাকা।

মাংসের বাজারে প্রতি কেজি গরুর মাংস ৫০০ টাকা, খাসির মাংস ৭০০ থেকে ৭৫০ টাকা, ব্রয়লার মুরগি ১৩৫ টাকা, লেয়ার মুরগি প্রতি পিস আকারভেদে ১৫০ থেকে ২২০ টাকা ও পাকিস্তানি মুরগি ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারে প্রতি কেজি ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১১০০ টাকা, লাল কোরাল মাছ ৪৫০ থেকে ৫০০, রূপচাঁদা মাছ (বড়) ৮০০ টাকা ও ছোট ৭০০ টাকা, কালো রূপচাঁদা ৬০০ টাকা, বাগদা চিংড়ি ৫০০ টাকা, লইট্টা মাছ ১৮০ টাকা, কাতল ২৫০ থেকে ৩৫০ টাকা, বাটা মাছ ৪০০ টাকা, রুই মাছ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা, আইড় ৫০০ টাকা, বোয়াল ৩০০ টাকা, পাঙ্গাশ ১৬০ টাকা, তেলাপিয়া বড় ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার ঘুরে আরও দেখা গেছে, ভোজ্যতেলের মধ্যে প্রতি লিটার বোতলজাত সয়াবিন ১০৫ থেকে ১২৫ টাকা, খোলা সয়াবিন ৮০-৮২ টাকা, পাম ৭৬-৭৮ টাকা, চিনি কেজি ৬০ থেকে ৬২ টাকা, ছোলা ৮০ টাকা, খেজুর ১৩০ থেকে ১৬০ টাকা, বেসন ৬০ টাকা, আদা দেশি ২০০ টাকা ও চীনা আদা ৯০ টাকায় বিক্রি হচ্ছে।