সবজির বাজারে উত্তাপ, বেড়েছে মুরগির দামও
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৯ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার
ছবি: সংগৃহীত
রাজধানীর বাজারগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। এর মধ্যে নতুন করে দাম বাড়ছে ব্রয়লার মুরগির। এতে কম আয়ের মানুষ নাভিশ্বাস হয়ে উঠলেও বাধ্য হয়ে বাড়তি দামেই বাজার সেরে ঘরে ফিরছেন তারা।
রাজধানীর কারওয়ানবাজার, শান্তিনগর, সেগুনবাগিচা, পলাশী ও নিউমার্কেট বাজার ঘুরে দেখা গেছে, গাঁজর আগের মতোই বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা কেজি। করল্লার কেজি ৭০-১০০ টাকা। বরবটি বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা কেজি। পটলের দাম কিছুটা কমে ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৫০-৬০ টাকা। দাম কমার তালিকায় থাকা কাঁকরোল বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ৫০-৬০ টাকা।
গত সপ্তাহের মতো বেগুন ৭০-৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লাউ বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা পিস। কাঁচামরিচের ঝাল আগের মতোই কড়া। ২৫০ গ্রাম কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়।
তবে শীতের আগাম সবজির দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। শিমের কেজি বিক্রি হচ্ছে ১২০-১৪০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৮০-২২০ টাকা। ছোট আকারের ফুলকপি, বাঁধাকপির পিস গত সপ্তাহের মতো বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকা। পাকা টমেটোর কেজি বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১২০-১৪০ টাকা।
এদিকে, রাজধানীর বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ১০-১৫ টাকা বেড়েছে। এর আগে গত সপ্তাহেও দাম বাড়ে ব্রয়লার মুরগির। সপ্তাহের ব্যবধানে কেজিতে ব্রয়লার মুরগির দাম বেড়েছে ১৫ টাকা পর্যন্ত। এ নিয়ে টানা দুই সপ্তাহে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৩০ টাকা পর্যন্ত বাড়লো। আর হুট করে বেড়ে যাওয়া পেঁয়াজের দাম বাড়তিই রয়েছে।
ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৩০-১৪৫ টাকা, যা গত সপ্তাহে ছিল ১২০-১২৫ টাকা। তার আগে ছিল ১১০-১১৫ টাকার মধ্যে।
সেগুনবাগিচা বাজারে ১৪৫ টাকা কেজিতে ব্রয়লার মুরগি বিক্রি করতে দেখা গেছে। সেখানকার এক দোকানি বলেন, বৃহস্পতিবার ব্রয়লার মুরগির কেজি বিক্রি করেছি ১৩০ টাকা। আজ পাইকারি বাজারে মুরগির দাম কেজিতে ১০ টাকার ওপরে বেড়েছে। ফলে ১৪৫ টাকা কেজি বিক্রি করতে হচ্ছে।
এছাড়া, গত বছর এই সময়ে পেঁয়াজের কেজি ২৫০ টাকায় উঠেছিল। যদিও পরবর্তীতে নানামুখী প্রচেষ্টায় পেঁয়াজের কেজি ৪০ টাকায় নেমে আসে। প্রায় দুই মাস ধরে দেশি পেঁয়াজের কেজি ৪০-৪৫ টাকা কেজি বিক্রি হচ্ছিল। তবে ভারতে পেঁয়াজের দাম বাড়ার সংবাদে গত সপ্তাহে হুট করেই দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায়। এখন নতুন দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা। আমদানি করা পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকা।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী










