ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ১৬:৫০:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ

সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২০ পিএম, ১৯ জুলাই ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

মন্ত্রিসভার সদস্যসহ সরকারের এবং দেশের সব পর্যায়ের নাগরিকদের মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৯ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী প্রতিনিয়তই সবাইকে মিতব্যয়ী হওয়ার নির্দেশনা দিয়ে থাকেন। এবার মন্ত্রিসভার সদস্যসহ সরকারের এবং দেশের সব পর্যায়ের নাগরিকদের মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, সরকারি অফিসগুলোর এসি একটা নির্দিষ্ট মাত্রায় চালানোর জন্য বলা হয়েছে। কেউ যেন রাষ্ট্রীয় সম্পদ অপচয় না করে এবং সরকারি প্রকল্পগুলো লাভজনক হলে, সে মুনাফা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।