সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০১ পিএম, ২৯ জুন ২০২২ বুধবার
ফাইল ছবি
বৈশ্বিক অতিমারি করোনার আরেকটা ঢেউ এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনার সমাপণী বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
শেখ হাসিনা বলেন, করোনাভাইরাস আমরা সফলভাবে মোকাবিলা করতে পেরেছি। আমরা সবাইকে টিকা দিতে পেরেছি। ডব্লিউএইচওর নির্দেশনা অনুযায়ী আমরা শতভাগ টিকা দিতে পেরেছি। নতুনভাবে দেখা দিয়েছে। সবাইকে বলবো, স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে।
এ সময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ মড়ার ওপর খাড়ার ঘা আমাদের জন্য বলেও মন্তব্য করেন সংসদ নেতা।
তিনি বলেন, তিনটি গৌরবময় অধ্যায় আমাদের উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য একটা মাইলফলক। আমরা আমাদের দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা বার বার ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার ফলে বাংলাদেশের মানুষের জন্য এই গৌরবটা আমরা বয়ে আনতে পেরেছি।
এ সময় বিগত ১৩ বছরের সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ তুলে ধরেন সরকার প্রধান।
বক্তব্যের শুরুতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সদ্য প্রয়াত নির্মল রঞ্জন গুহর বিদেহী আত্মার শান্তি কামনা করে তিনি বলেন, আমাদের স্বেচ্ছাসেবক লীগের নির্মল গুহ মৃত্যুবরণ করেছেন। এই বন্যার সময় তার নেতৃত্বে ত্রাণ দিচ্ছিল। সে অসুস্থ্য হয়ে যায়। আজকে সে মারা গেল। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।
- ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের
- শান্তিপূর্ণ ভোটে আশাবাদী আফরোজা আব্বাস
- নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র
- উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন
- রাজধানীসহ সারা দেশে ভোটগ্রহণ চলছে
- দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব
- কক্সবাজারে নারী ভোটারদের উপস্থিতি বেশি
- ট্রাম্পকে নিয়ে তর্ক করায় মেয়েকে গুলি করে হত্যা
- জীবদ্দশায় একুশে পদক পাওয়া ভাগ্যের ব্যাপার: ববিতা
- নারী এজেন্টদের হেনস্তার অভিযোগ করলেন জারা
- ভোট দিলেন জুবাইদা রহমান ও জাইমা রহমান
- তাসনিম জারা ভোট দিলেন ঢাকা-১১ আসনে
- ঢাবি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম
- ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
- রাজধানীজুড়ে ভোটকেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তা
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
- তাসনিম জারা ভোট দিলেন ঢাকা-১১ আসনে
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাবি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম
- নারী এজেন্টদের হেনস্তার অভিযোগ করলেন জারা











