ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৫:০৯:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

সবাই টিকা পাবেন, ধৈর্য ধরুন: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩২ পিএম, ১২ আগস্ট ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনার প্রতিষেধক টিকা নিয়ে আন্তর্জাতিক রাজনীতি চলছে বলে অভিযোগ করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, বড় বড় দেশগুলো তাদের জনসংখ্যার ৪ থেকে ৫ গুণ বেশি টিকা বানিয়ে মজুদ করেছে। আমরা সাধ্যমত টিকা কিনে আনার চেষ্টা করছি। সবাই টিকা পাবে। ধৈর্য ধরতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

দেশে এখন পর্যন্ত পৌনে দুই কোটি মানুষকে টিকা দেয়া হয়েছে এমন তথ্য জানিয়ে জাহিদ মালেক বলেন, কোটি কোটি লোক নিবন্ধন করেছে। সবাইকে ধৈর্য ধরতে হবে।

টিকা কার্যক্রম চলমান থাকবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এক সপ্তাহের মধ্যে ৫৪ লাখ টিকা আসবে। এই মাসের মধ্যে এক কোটি আসবে।

করোনা নিয়ন্ত্রণ না করতে পারলে মৃত্যু বাড়বে এমন মন্তব্য করে জাহিদ মালেক বলেন, চিকিৎসা ব্যবস্থাপনার ওপর চাপ কমাতে করোনার সংক্রমণের উৎস বন্ধ করতে হবে। কারণ করোনা নিয়ন্ত্রণ না করলে কঠিন পরিস্থিতি সৃষ্টি হবে। এতে মানুষ মারা যাবে। অর্থনীতি ভেঙে পড়বে, দেশে কর্মহীন হয়ে পড়বে মানুষ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জীবিকার চেয়ে জীবন বেশি গুরুত্বপূর্ণ। জীবন বাঁচিয়ে জীবিকার সন্ধান করতে হবে। সংক্রমণ কমে আসছে কিন্তু মৃত্যুর হার আরও কমাতে চাই। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়।

-জেডসি