ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ২৩:৩৬:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

সব দেশেই টিকা রপ্তানির অনুমোদন আছে: সিরাম সিইও

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৬ পিএম, ৫ জানুয়ারি ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারত থেকে সব দেশেই করোনাভাইরাসের ভ্যাকসিন রপ্তানির অনুমোদন আছে বলে জানিয়েছে সিরাম ইনস্টিটিউট অব ইনডিয়ার প্রধান নির্বাহী (সিইও) আদর পুনাওয়ালা। টিকা নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ার পর মঙ্গলবার টুইট করে এ কথা জানালেন সিরামের সিইও।

রবিবার এক সাক্ষাৎকারে আদর পুনাওয়ালা বলেন, কয়েক মাসের জন্য ভ্যাকসিন রপ্তানির অনুমতি দেবে না ভারত। ভারতীয়রা যাতে যথাযথভাবে ভ্যাকসিন পায় তার জন্য আগামী কয়েক মাস ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত সরকার।

এরপর এ নিয়ে বিতর্ক শুরু হলে সিরাম ইন্সটিটিউট গতকাল সোমবার এক বিবৃতিতে জানায়, টিকা রপ্তানিতে কোনও বাধা নেই। তবে রপ্তানি আদেশ প্রক্রিয়াজাত করতে কয়েক মাস পর্যন্ত লাগতে পারে।

এদিকে, মঙ্গলবারের টুইটে পুনাওয়ালা লিখেছেন, যেহেতু সাধারণের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তাই তিনি বিষয়টি স্পষ্ট করতে চান। এজন্য ভারত বায়োটেকের সঙ্গে যৌথ বিবৃতি দিয়ে সবকিছু স্পষ্ট করা হবে।

অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস টিকার উৎপাদন ও বিপণনের সঙ্গ যুক্ত রয়েছে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। তারা যে টিকা তৈরি করছেন তার নাম কোভিশিল্ড। এই টিকার তিন কোটি ডোজ কিনতে গত ৫ নভেম্বর সিরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ। ইতোমধ্যেই বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর সোমবার এই টিকা আমদানি ও জরুরি ব্যবহারের অনুমোদনও দিয়ে দিয়েছে।

-জেডসি