সব ধর্মেরই কিছু মানুষ সমস্যা সৃষ্টি করে: প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৪ পিএম, ১৮ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সব ধর্মেরই কিছু মানুষ বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা তৈরির চেষ্টা করে। তবে সরকারের পক্ষ থেকে সবসময় তড়িৎ ব্যবস্থা নেয়া হয়।
জন্মষ্টমী উপলক্ষে বৃহস্পতিবার জন্মাষ্টমী উদযাপন পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
ঢাকেশ্বরী মন্দিরে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন।
বাংলাদেশের মাটিতে সব ধর্মের মানুষের সহাবস্থানের বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই মাটিতে যাদের জন্ম তারা নিজেদের মতো করে নিজেদের ধর্ম পালন করবে। দেশে সম্প্রীতির পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হয় বিভিন্ন সময়। সব ধর্মেই আছে, যারা এসব সমস্যা করার চেষ্টা করে। তবে কোনো ঘটনা ঘটলে ব্যবস্থা নেয়া হয়।
তিনি বলেন, আমরা মানবধর্মে বিশ্বাস করি, সব ধর্মেই একথা বলা হয়। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলা ঠিক না। আওয়ামী লীগ তা বিশ্বাস করেনা। সকল মানুষ সমান অধিকার ভোগ করবে।
পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ধীরে ধীরে তুলে আনা হচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন, একটি মানুষও গৃহহীন থাকবে না, জীবন জীবিকায় স্বচ্ছল হবে, সে লক্ষ্যে কাজ করছি। সকলের জন্য সার্বজনীনভাবে করছি। মানবতার জন্য কাজ করা মানবতার উন্নতি করাই সরকারের লক্ষ্য।
তিসি সনাতন ধরএমর অনুসারীদের উদ্দেশে বলেন, নিজেদের সংখ্যালঘু নয়, এই দেশের নাগরিক হিসেবে মনে করবেন, সমান অধিকার থাকবে এই আত্মবিশ্বাস নিয়ে চলতে পারলে দুষ্টু লোকেরা কিছু করতে পারবে না। ঐক্য নিয়ে চলতে হবে। নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন। ধর্ম পালনে কখনো ছোট মনে করবেন না, এদেশের নাগরিক হিসেবে সমানভাবে সমান অধিকার ভোগ করার আত্মবিশ্বাস নিয়ে চলবেন।
বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব পড়ছে বিশ্বব্যাপী। দ্রব্যমূল্য বাড়ছে, কেউ কেউ অধিক মুনাফার জন্য সুযোগ নিচ্ছে, আমরা মনিটরিং করছি। ক্রয়ক্ষমতার মধ্যে দাম রাখতে চেষ্টা করে যাচ্ছি।
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭











