সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করেছে সরকার: স্পিকার
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২০ পিএম, ২২ জুলাই ২০২২ শুক্রবার
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করেছে বর্তমান সরকার। সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষও নিজ কর্মে নিয়োজিত থেকে দেশ গড়ার কাজে অবদান রাখছে।
শুক্রবার রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন, পীরগঞ্জ উপজেলা শাখা আয়োজিত ‘মতবিনিময় সভা ২০২২’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করার জন্যই স্বাধীনতা এনে দিয়েছিলেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করেছে।
স্পিকার বলেন, সমগ্র দেশেই সরকার সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের উন্নয়নে সমানভাবে কাজ করছে। পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য পাবলিক টয়লেট, সুপেয় পানির জন্য গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। ইউনিয়নসমূহের মধ্যে আন্তঃসংযোগ সড়কসমূহের নির্মাণকাজ স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর দ্রুত বাস্তবায়ন করছে। পীরগঞ্জ উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ‘কাদিরাবাদ-টুকুরিয়া ভায়া গন্ধর্বপুর’ রাস্তাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে এবং পীরগঞ্জ উপজেলার সব শ্রেণীর মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে দৃঢ় প্রত্যয় নিয়ে একযোগে কাজ করার আহ্বান জানান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭











