ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ২২:১৯:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

সব ভুলে দীপিকাকে শুভেচ্ছা ক্যাটরিনার

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫৭ পিএম, ১৬ নভেম্বর ২০১৮ শুক্রবার

অবশেষে প্রকাশিত হলো বহুল আকাঙ্খিত সেই বিয়ের ছবি। সাত পাকে বাঁধা পড়লেন বলিউডের দুই সুপারস্টার দীপিকা পাডুকোন ও রণবীর সিং। ইতালিতে কঙ্কনি এবং সিন্ধি প্রথায় গত বুধ ও বৃহস্পতিবার বিয়ে করেন বলিউডের এই হাইপ্রোফাইল তারকা জুটি। বৃহস্পতিবার রাতেই প্রকাশ্যে আসে বিয়ের দুটি ছবি। সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হতে থাকেন 'দীপবীর’।

শুভেচ্ছা জানাতে কার্পণ্য করেননি বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফও। রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়ে বলিউডের দীপিকার সঙ্গে ক্যাটরিনার দ্বন্দ্ব বহুদিনের।  তবে দীপিকা রণবীর কাপুরকে ছেড়ে গাঁটছড়া বাঁধেন রণবীর সিংয়ের সঙ্গে। বহুদিনের সেই দ্বন্দ্ব ভুলে নবদম্পতিকে শুভেচ্ছা জানান ক্যাটরিনা। তাও একবার নয়, পরপর দুবার!

সম্প্রতি 'কফি উইথ করণ'-এ হাজির হয়ে রণবীর-দীপিকার বিয়ের নিমন্ত্রণ নিয়ে প্রশ্ন করা হয় ক্যাটরিনা কাইফকে। এর উত্তরে ক্যাট বলেন, 'দিপবীরের' বিয়ে নিয়ে তিনি খুব খুশি। তাদের রিসেপশনে খুব সুন্দর পোশাক পরে হাজির হতে চান তিনি। কিন্তু, রণবীর সিং, দীপিকা পাডুকন তাদের বিয়ের রিসেপশনে তাকে আমন্ত্রণ জানাবেন কি না, সে বিষয়ে সন্দেহ রয়েছে তার। যদিও, ক্যাটরিনার ওই মন্তব্য শুনে এখনও পর্যন্ত এ বিষয়ে পাল্টা কিছু বলেননি 'দিপবীর'।

ইতালিতে জাঁকজমকভাবে বিয়ে সারার পর এবার রিসেপশনের প্রস্তুতি শুরু করেছেন রণবীর-দীপিকা। আগামী ২৮ নভেম্বর বসবে তাদের প্রথম রিসেপশন। ওইদিন সিং পরিবার, তাদের আত্মীয়স্বজনরা হাজির হবেন।

আগামী ১ ডিসেম্বর হবে দ্বিতীয় রিসেপশন। ওইদিন হাজির হবে প্রায় গোটা বলিউড। তবে এখানেই শেষ নয়। ২৩ ডিসেম্বর বেঙ্গালুরুতে হবে রণবীর সিং এবং দীপিকা পাডুকনের তৃতীয় রিসেপশন। ওইদিন কারা কারা হাজির হবেন, সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি। বিষয়টি নিয়ে মুখও খোলেনি পাডুকন এবং ভবানি পরিবার।