সমতাহীন সমাজ কখনও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৯ পিএম, ২১ মার্চ ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, নারী-পুরুষের সমতাহীন সমাজ কখনও কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারে না। এজন্য নারীদের যোগ্যতার ভিত্তিতে পেশাগত চ্যালেঞ্জ মোকাবেলার সুযোগ করে দিতে হবে। একই সঙ্গে নারীদের সাংবাদিকতার নতুন ধারা এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে নারীদের কর্মক্ষেত্রে নিজের অবস্থান সুদৃঢ় করার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার ২১ মার্চ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু। এ সময় তিনি বলেন, সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানো সমাজ ও রাষ্ট্রের স্বার্থেই অত্যন্ত প্রয়োজন। উত্তরাধিকার আইনে প্রয়োজনীয় সংশোধনী এনে নারী-পুরুষের সমতা নিশ্চিত করার দাবি জানান তিনি। একই সাথে গণমাধ্যমের সকল বিভাগে অন্তত ৩০ ভাগ নারী নিয়োগসহ ১৩ দফা দাবি তুলে ধরেন তিনি।
এদেশের সাংবাদিকতা এখন নারীবান্ধব নয় মন্তব্য করে জাতীয় প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, দেশে মোট জনগোষ্ঠীর অর্ধেকেরও বেশি নারী। সাংবাদিকতায় নারীদের অংশগ্রহণ কোটাভিত্তিক নয় বাড়াতে হবে যোগ্যতার ভিত্তিতে। এ জন্য প্রতিযোগিতায় টিকে থাকতে নারীদের সাংবাদিকতার ডিজিটাল প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর উপর গুরুত্ব দেন তিনি।
আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, বিএফইউজের সভাপতি ওমর ফারুক, ইউএনবি সম্পাদক ফরিদ হোসেন, নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা, যুগ্ম সম্পাদক অদিতি রহমানসহ নারী সাংবাদিক কেন্দ্রের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী শামা রহমান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মুনীমা সুলতানা।
- ইরাকে বিমান বিধ্বস্ত: দুই নারীসহ নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ
- কক্সবাজার সৈকতে ভেসে এলো মৃত বিশাল ডলফিন
- ঢাকার বাতাসের মান উন্নতির দিকে, দূষণের শীর্ষে কাঠমান্ডু
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা বলল আবহাওয়া অধিদপ্তর
- ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু
- অমর একুশে বইমেলার শেষ দিন আজ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের টিকিট
- ঢাকার বাতাসে স্বস্তি, দূষণের শীর্ষে কায়রো
- আজও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল, বিপাবে যাত্রীরা
- মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির বিশেষ অভিযান শুরু আজ
- ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে একমাত্র মুসলিম নারীর পদত্যাগ
- টানা পাঁচদিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা, আকাশে ধোঁয়ার কুণ্ডলী
- ঈদে ফিরতি ট্রেনযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- ঢাকার বাতাসে স্বস্তি, দূষণের শীর্ষে কায়রো
- মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির বিশেষ অভিযান শুরু আজ
- রাজধানীতে হঠাৎ শিলা বৃষ্টি, ৩ জনের মৃত্যু