ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ৩:০২:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর স্ত্রী দিনা আর নেই

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৩ এএম, ২ জুন ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরুর স্ত্রী কামরুন্নেছা আশরাফ দিনা মারা গেছেন।
বৃহস্পতিবার রাতে পৃথিবী ত্যাগ করেছেন তিনি। বেশ কিছুদিন যাবত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি।

ক্রীড়াঙ্গনে পরিচিত মুখ দিনা। ব্যাডমিন্টন ফেডারেশন, মহিলা ক্রীড়া সংস্থাসহ নানা ক্রীড়া সংগঠনে জড়িত ছিলেন এই ক্রীড়া সংগঠক। একইসঙ্গে তিনি নেত্রকোণা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের অন্যতম পরিচালক দিনার আগামী ১২ই জুন স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড গেমসে জার্মানির বার্লিনে যাওয়ার কথা ছিল। এর আগেই তিনি দুনিয়া ত্যাগ করলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল দিনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। দিনার আকস্মিক মৃত্যুতে ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমেছে।