সমাজ থেকে ফ্যাসিস্ট নির্মূল করা যায়নি: ফরহাদ মজহার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৫ এএম, ২৯ নভেম্বর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
কবি, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, ৫ আগস্ট আমরা একটা ফ্যাসিস্ট শক্তিকে ক্ষমতা থেকে উৎখাত করেছি। তবে সমাজ থেকে ফ্যাসিস্ট শক্তিকে পুরোপুরি নির্মূল করা যায়নি। এই ফ্যাসিবাদের নানা রূপ আছে। এর মধ্যে রয়েছে– সেক্যুলার ফ্যাসিজম এবং তার পাল্টা মুদ্রার অপর পিঠ হচ্ছে ধর্মীয় ফ্যাসিজম। ধর্মের নামে অপরের অধিকার হরণ করা, অপরকে হত্যা করা, হত্যার ঘোষণা দেওয়া, অত্যাচার-নির্যাতন করা এসব ধর্মীয় ফ্যাসিজম। যারা দাবি করেন তাদের ধর্মের ব্যাখ্যাটাই আমাদের সবাইকে মেনে নিতে হবে, তাদের আমরা সাবধান করে দিতে চাই যে, ৫ আগস্টের পরিণতি খেয়াল করুন।
শুক্রবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বাউলদের ওপর ধারাবাহিক হামলা এবং বাউল আবুল সরকারকে গ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিচারগানের আসরে তিনি এসব কথা বলেন। ‘সাধুগুরু ও ওলি-আউলিয়া আশেকান পরিষদ’ ও ‘ভাববৈঠকী’ যৌথভাবে এর আয়োজন করে।
ফরহাদ মজহার বলেন, যারা এই অত্যন্ত তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে আজকে এত বড় জটিলতা তৈরি করেছে, তাদেরও শেখ হাসিনার মতো বিদায় দেওয়া হবে। আবুল সরকারকে যখন গোয়েন্দারা ধরেন, তিনি সঙ্গে সঙ্গে আমাকে টেলিফোন করেন। আমি জিজ্ঞাসা করি, ‘কেন আপনাকে গ্রেপ্তার করছে?’ তিনি বলেন, ‘তারা একটা ক্লিপ দেখিয়ে বলতেছে, আমাকে লোকজন ওখানে এসে পিটিয়ে হত্যা করবে।’ আমি গোয়েন্দাদের সঙ্গে সঙ্গে বলেছি, ‘আপনি তাঁকে রক্ষা করেছেন। এটা খুবই ভালো। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু আপনাদের অনুরোধ করব যে, এখানে কোনো মামলা হয় না। এটা একটা নাটক। পালা মানে নাটক। কবিয়ালরা জনগণকে বোঝার জন্য বিভিন্নভাবে তারা নাটক করে। ধর্মতত্ত্বের মধ্যে যে দর্শনের কথা থাকে, যে গভীর মর্মবাণী থাকে, সেই কথাটাকে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে যেভাবে থাকে, সাধারণ মানুষের কাছে সহজভাবে বোঝানোর জন্য তারা নাটক করে কথাগুলো হাজির করে। এটাকে বলে পালাগান। অনেকে বলে কাতান গান। অনেকে বলে তর্কগান। অনেকে বলে কবিয়াল গান। এটা আমাদের দেশে হাজার বছর থেকে চলছে নতুন কিছু না।
নাম উল্লেখ না করে একটি গোষ্ঠীকে উদ্দেশ করে তিনি বলেন, ৫ আগস্টের আগে আপনারা কোথায় ছিলেন? তখন তো শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়েছেন আপনারাই। আগামী নির্বাচন ঘিরে ধর্মকে ভোটের অস্ত্র হিসেবে ব্যবহার না করার আহ্বান জানিয়ে ফরহাদ মজহার বলেন, ইসলামের কার্ড বেচে ভোট নেবেন– এটা ঠিক হবে না। এই কার্ড ব্যবহার করা মানে ধর্মকে রাজনৈতিক স্বার্থে কাজে লাগানো।
এ সময় তিনি স্মরণ করিয়ে দেন, অতীতে শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের ওপর গুলি চালানো হয়েছিল, অথচ তখন এখনকার সমালোচকরা নীরব ছিলেন। একজন বাউলশিল্পী আপনার ইমান কেড়ে নিতে পারে? ইমান এত দুর্বল কেন? আমাকে হত্যা করলে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, তবুও আমি প্রস্তুত। আন্তর্জাতিক মহলও এ বিষয়ে প্রশ্ন করছে।
অনুষ্ঠানে আবুল সরকারের স্ত্রী আলেয়া বেগম বলেন, আমরা যারা গান-বাজনা করি, বাউল গান করি, আমাদের আশ্রয়স্থল সেটা হলো ওলি-আউলিয়ার দরবার। এখন যদি আমাদের সেই অবস্থানটাই ভেঙে ফেলে, তাহলে আমরা তো পথের কাঙালের চেয়েও কাঙাল হয়ে যাব। যারা গানবাজনা ও মাজারকে পছন্দ করে না, আমরা তাদের চোখে পড়ে গেছি। আমরা শত্রু হয়ে গেছি। আমরা তো তাদের মাথায় বাড়ি দেইনি। তাদের কাছে বলিনি যে, আমাদের থাকার ব্যবস্থা করে দাও। আমরা তো তাদের দুয়ারে দাঁড়াইনি। তাদের কাছে কোনো ধরনের বিরক্ত করিনি। তারপরও কেন তারা আমাদের এভাবে কষ্ট দিচ্ছে?
তিনি বলেন, যেখানে-সেখানে বাউল দেখলে আঘাত করে। এখন স্লোগান দেয় ‘একটা একটা বাউল ধর, ধরে ধরে জবাই কর’। এই স্লোগান রাষ্ট্রবিরোধী। সরকারকে তারা মানছে না। কোন অপরাধের জন্য কাকে আসামি করা হবে, তার জন্য আইন আছে। কিন্তু রাস্তায় দাঁড়িয়ে পাঞ্জাবি-টুপি মাথায় দেওয়া একটা ১২ বছরের ছেলেকে এই নিম্নমানের স্লোগান কে শিখিয়ে দিয়েছে?
এ ছাড়া অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউলশিল্পীরা বক্তব্য দেন।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু











