সম্প্রীতি বজায় রেখে সারা দেশে পূজা উদযাপিত হচ্ছে: স্পিকার
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০২ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং সম্প্রীতি বজায় রেখে বর্তমানে সারা বাংলাদেশে পূজা উদযাপিত হচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর থেকে সারা বাংলাদেশে সুষ্ঠুভাবে পূজা উদযাপনে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পীরগঞ্জ উপজেলায় জিআর চাল বিতরণের পাশাপাশি সবগুলো মন্ডপে অর্থ প্রদান করা হচ্ছে।
এ সময়, প্রতিটি মন্ডপে সুষ্ঠুভাবে ও নির্বেঘ্নে পূজার অনুষ্ঠান সম্পাদনে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সকলকে যথাযথ সহযোগিতা প্রদানের নির্দেশনা প্রদান কিরন স্পিকার।
স্পিকার আজ তার নিজ সংসদীয় আসন ২৪ রংপুর-৬ এর অধীন পীরগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২২ উপলক্ষে নগদ অর্থ সহায়তা ও জি.আর (চাল) এর ডিও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। অনুষ্ঠানে সাতানব্বইটি মন্ডপের প্রতিটি মন্ডপে ৫শ’ কেজি করে চাল ও ড. শিরীন শারমিন চৌধুরীর ব্যক্তিগত তহবিল হতে এক হাজার টাকা করে প্রদান করা হয়।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে সকল ধর্মের নারী-পুরুষ নির্বিশেষে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিল। সকল ধর্মের মানুষের সহযোগিতায় আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছি। সকলে মিলে সকল উৎসব উদযাপন করাই বাংলার ঐতিহ্য ও গৌরব। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অসাম্প্রদায়িক উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই সকলের প্রত্যয়।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম, পীরগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যান শফিউর রহমান মিলন, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু, বিভিন্ন ইউনিয়নের পূজামন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ ও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ ও গনমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!











