সম্মতি ছাড়া যৌনমিলন নিষিদ্ধ করেছে সুইডেন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:২২ পিএম, ২৫ মে ২০১৮ শুক্রবার
অনুমতি ছাড়া যৌন সংসর্গ ধর্ষণের পর্যায়ে পড়ে৷ এই মর্মে বিল পাস করেছে সুইডেন৷ ভীতি প্রদর্শন বা হুমকি দেওয়া না হলেও সম্মতি না থাকলে তা ধর্ষণ বলে গণ্য হবে৷ অ্যামনেস্টি ইন্টারন্যাশানাল সহ অনেকেই এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে৷
নতুন এ আইনে বলা হয়েছে, সম্মতি ছাড়া কোনোকিছু চাপিয়ে দেওয়াটা যেমন অপরাধ। তেমনি সম্মতি ছাড়া কারো সঙ্গে যৌনমিলন ধর্ষণের শামিল।
আইনটি কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে। নতুন আইনের ফলে কারো সঙ্গে যৌন মিলনের আগে পরিষ্কারভাবে জানতে হবে শারীরিক এবং মানসিকভাবে যৌনমিলনে তার আগ্রহ আছে কি না। সে সম্মতি দিচ্ছে কিনা। সে ক্ষেত্রে সম্মতি ছাড়া যৌনমিলনের শিকার যে কেউ অপর জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করতে পারবেন।
সুইডেনে ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনা ক্রমশ বাড়ছে৷ তরুণীরা এতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন৷ তাঁদের রক্ষাকবচ দিতে আইনে বলা হয়েছে, যৌন সম্পর্কের ক্ষেত্রে কেউ জবাব না দিলে বা তার ইঙ্গিতে ধোঁয়াশা থাকলে প্রস্তাবকারীকে অনুসন্ধান করে জানতে হবে অন্যজন আগ্রহী কিনা৷
নতুন এই আইনকে স্বাগত জানিয়েছেন দেশটির অ্যাক্টিভিস্টরা। তারা মনে করছেন, এ আইনের ফলে সুইডেনের নারীরা সুরক্ষিত থাকবে।
ইউরোপের নারী অধিকার নিয়ে গবেষণারত আনা ব্লুস নতুন এই আইনকে স্বাগত জানিয়ে বলেন, সুইডেনকে নিয়ে ইউরোপের দশটি দেশ বিনা সম্মতিতে যৌন সম্পর্ককে ধর্ষণ বলে স্বীকৃতি দিল৷ এই তালিকায় সুইডেন দশম দেশ৷
তিনি জানান, অনেক ইউরোপীয় দেশে এখনও ধর্ষণের সময় জোর খাটানো বা হুমকি দেওয়া না হলে তাকে ধর্ষণ বলে স্বীকৃতি দেওয়া হয় না৷ অর্থাৎ এই দেশগুলিতে আজও বাতিল ধারণাগুলি রয়ে গিয়েছে৷ তাই তাঁর আশা, সুইডেনের পদক্ষেপের ফলে ইউরোপের অন্যান্য দেশও নয়া আইন করার উদ্যোগ নেবে৷ ধীরে ধীরে বদলাবে সামাজিক দৃষ্টিভঙ্গিও৷
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











