সময়ই বলে দেবে কি করতে পারবো : ঝর্ণা মনি
ঝর্ণা মনি | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:৫৫ এএম, ২৩ মে ২০১৮ বুধবার
কেন এ পেশায় এলেন : ছোটবেলা থেকেই চ্যালেঞ্জিং পেশার প্রতি একটা ঝোঁক ছিল। লেখালেখির প্রতি আগ্রহ ছিল। এটিই প্রধান কারণ।
পেশা বদলের কোনো ইচ্ছে আছে : না। নেশা থেকে বের হওয়ার কোনো ইচ্ছে নেই।
কি ভাবে এ পেশায় এলেন : মাস্টার্সের পর দুলাভাই ড. তপন বাগচী (বর্তমানে বাংলা একাডেমির উপ-পরিচালক) জানালেন, নাঈমুল ইসলাম খানের নেতৃত্বে ‘আমাদের সময়’ নামে নতুন একটি পত্রিকা আসবে। তিনি সেখানে অ্যাস্টিটেন্ট এডিটর হিসেবে কাজ করছেন। আমি কাজ করবো কি না? আমি সানন্দে রাজী হলাম। কারণ আমি তখন একটি আঞ্চলিক পত্রিকা টুকটাক কাজ করতাম।
প্রিয় মানুষ : মা-বাবা
প্রিয় বন্ধু : বাবা
প্রিয় লেখক : রবীন্দ্রনাথ ঠাকুর, মনিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, হুমায়ুন আজাদ, ওরিয়ানা ফালাচ্চি।
প্রিয় সখ : বইপড়া, গান শোনা, বাগান পরিচর্যা করা, ঘুরে বেড়ানো, শপিং করা, আড্ডা এবং নির্জনতা।
প্রিয় খাবার : মায়ের হাতের রান্না।
প্রিয় উক্তি : ‘মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে।’
প্রিয় গান : রবীন্দ্র সঙ্গীত। রাধারমনের গান। এছাড়া মা ও মাটি-মানুষের সকল গানই প্রিয়। নির্দিষ্ট একটি গান বললে অবশ্যই প্রাণের সঙ্গীত, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’
প্রিয় গায়ক/ গায়িকা : এন্ডু কিশোর। আব্দুল জব্বার। লতা মুঙ্গেশকর। হেমন্ত মুখোপাধ্যায়।
প্রিয় খেলা : ক্রিকেট।
প্রিয় খেলোয়াড়: মুশফিকবাহিনীর সদস্যরা সবাই।
আপনি যার কাছে কৃতজ্ঞ : প্রথমত কৃতজ্ঞ আমার জন্মভূমি বাংলাদেশের প্রতি। দ্বিতীয়ত, যারা বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন, সেই লাখো শহীদসহ বাংলা ও বাঙালির স্বাধিকার আন্দোলনে জড়িত সকল বীর যোদ্ধার কাছে আমি কৃতজ্ঞ।
খুব ভালো লাগে যা করতে : বইপড়া, গান শোনা, বাগান পরিচর্যা করা, ঘুরে বেড়াতে।
আপনার আদর্শ মানুষ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাদার তেরেসা। ফোরেন্স নাইটিঙ্গেল। ইলা মিত্র। প্রীতি লতা।
কার মত হতে চান : আমি আমার মতোই থাকতে চাই।
অবসর কাটে কি ভাবে : বই পড়ে, আড্ডা মেরে।
সুখের স্মৃতি : শিক্ষাজীবনের প্রতিটি ক্লাসে সরকারি স্কলারশীপ পেয়ে পড়াশোনা করা।
যা ভুলতে পারেন না : ২০০২ সালের ২৩ জুলাই। ভয়ংকর ওই মধ্যরাতের নিস্তব্দতাকে খান খান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুননাহার হলে তৎকালীন পুলিশবাহিনীর নির্মম নির্যাতন আজও পীড়া দেয়।
ভবিষ্যৎ পরিকল্পনা : যতদিন পারি সাংবাদিকতাই করবো। কর্মহীন সাংবাদিকদের নিয়ে কিছু করার চিন্তা রয়েছে। অবশ্য সবকিছু নির্ভর করে সময়ের ওপর। কারণ সময়ই বলে দেবে কি এবং কতটুকু করতে পারবো।
ঝর্ণা মনি : সিনিয়র রিপোর্টার, বাংলাদেশ প্রতিদিন
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




