ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ২৩:২০:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

সরকারি অর্থ সহায়তা পেলেন রেনুর পরিবার

| উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৬ পিএম, ৯ আগস্ট ২০২২ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২০১৯ সালে পদ্মা সেতু নিয়ে ছেলেধরা গুজবের জেরে নির্মম হত্যাকাণ্ডের শিকার তাসলিমা বেগম রেনু। তার পরিবারকে আওয়ামী লীগের পক্ষ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ নগদ অর্থ সহায়তা তুলে দিয়েছেন।

মঙ্গলবার মহাখালীতে রেনুর বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেন তথ্যমন্ত্রী। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক অবস্থা শোনেন। পরে অর্থ সহায়তা তুলে দেন তিনি।

এসময় তথ্যমন্ত্রী বলেন, ২০১৯ সালে যখন পদ্মা সেতুর কাজ পুরোদমে শুরু হয়, তখন বিএনপি-জামাত সারাদেশে গুজব ছড়িয়ে দেয় সেতুতে মানুষের রক্ত লাগবে, নরবলি দিতে হবে। তাসলিমা বেগম রেনু সে সময় বাচ্চাদের স্কুলে ভর্তি করতে গিয়েছিলেন। বিএনপি-জামাত সৃষ্ট গুজবের পরিপ্রেক্ষিতে তিনি নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শুধু তাসলিমা বেগমই নয়, বিএনপি-জামাতের গুজবের কারণে আরও অনেককে অসহায়ভাবে মৃত্যুবরণ করতে হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধরনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নির্দেশনা দিয়েছেন উল্লেখ করেন তিনি। রেনু বেগম হত্যার বিচারের বিষয়েও দলীয় সহায়তার আশ্বাস দেন ড. হাছান মাহমুদ

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, মহাখালী থানা আওয়ামী লীগ সভাপতি মো. জসিম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।