সরকারি প্রতিষ্ঠানে প্রায় ৩ লাখ ৬০ হাজার পদ শূন্য রয়েছে : ইসমত আরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:০৮ পিএম, ২১ নভেম্বর ২০১৭ মঙ্গলবার
বর্তমানে দেশে সরকারি কার্যালয়, মন্ত্রণালয়, অধিদপ্তরগুলোতে ৩ লাখ ৫৯ হাজার ২৬১টি পদ শূন্য রয়েছে জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক বলেছেন, সরকারি কার্যালয়গুলোতে শূন্য পদে লোক নিয়োগ করা একটি চলমান প্রক্রিয়া। এরই মধ্যে শূন্য পদ পূরণের জন্য সকল ধরনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সোমবার বিকেলে দশম সংসদের ১৮তম অধিবেশনে তিনি এসব কথা বলেন তিনি। প্রশ্নোত্তর পর্বে মোরশেদ আলমের (নোয়াখালী-২) প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
সংসদ অধিবেশনে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংসদে উপস্থিত না থাকায় তার পক্ষে প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক।
ইসমত আরা সাদেক বলেন, বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ এবং এর অধীন সংস্থাগুলোর চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে অষ্টম, নবম এবং ১০-১২ গ্রেডের (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) শূন্য পদে জনবল নিয়োগ করা হয়ে থাকে।
তিনি আরো বলেন, ১৩-২০ গ্রেডের (তৃতীয় ও চতুর্থ শ্রেণি) পদে স্ব স্ব মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/সংস্থার নিয়োগবিধি অনুযায়ী নিয়োগ দেওয়া হয়। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে ধারাবাহিকভাবে সকল মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/বিভাগ স্ব স্ব নিয়োগবিধি অনুযায়ী উক্ত সৃজিত পদে জনবল নিয়োগের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে থাকে।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম








