সরকার চালাতে গেলে শুনতে হয় নানান সমালোচনা: প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২০ পিএম, ২৯ জুলাই ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
সকল বাধা-বিপত্তি, ব্যঙ্গ, সমালোচনার পরও বাংলাদেশকে ডিজিটাল রূপ দিয়েছে আওয়ামী লীগ সরকার উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন, সরকার চালাতে গেলে নানান ধরনের সমালোচনা শুনতে হয়।
শনিবার (২৯ জুলাই) সকালে ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৩’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রথমবারের মতো দু’দিনব্যাপী এই সামিট অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশ বর্তমানে বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২০৩৭ সালের মধ্যে ২০তম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে। আর ২০৪০ সাল নাগাদ একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে পরিণত হবে। জাতীয় উন্নয়নে দেশের স্টার্টআপদের আরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, দেশকে ডিজিটাল করতে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের নেওয়া সব উদ্যোগ বাস্তবায়ন হয়েছে। তাই চাকরির পেছনে না ঘুরে যুবসমাজকে উদ্যোক্তা হতে হবে। লক্ষ্য স্থির ও আত্মবিশ্বাস থাকলে সব বাধা টপকে সাফল্য আনা যায়।
প্রধানমন্ত্রী আরও বলেন, তথ্যপ্রযুক্তি নির্ভর উদ্ভাবনী উদ্যোক্তাগণই হলেন স্টার্টআপ; যারা তাদের মেধা, জ্ঞান, সৃজনশীলতা ও অভিজ্ঞতা ব্যবহার করে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তাৎপর্যপূর্ণ অবদান রেখে যাচ্ছেন।
আজকের এই সামিটে প্রায় পাঁচ শতাধিক স্টার্টআপ অংশগ্রহণ করেন। যাদের মধ্যে রয়েছেন ৩০০ নারী স্টার্টআপ। এ ছাড়াও এখানে উপস্থিত রয়েছেন দেশি-বিদেশি বিনিয়োগকারী এবং স্টার্টআপ ইকোসিস্টেমের অংশীজন।
বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে দুই দিনব্যাপী এই সামিট অনুষ্ঠিত হচ্ছে। সামিটে অংশগ্রহণকারীরা স্থানীয় এবং বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের পাশাপাশি তাদের উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপনের সুযোগ পাবেন।
বিভিন্ন দেশের স্টার্টআপ, ব্যবসা প্রতিষ্ঠান, ভেঞ্চার ক্যাপিটালিস্ট, অ্যাঞ্জেল ইনভেস্টর, রেগুলেটর ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে সামিটে ব্যবসায়িক পরিস্থিতি এবং বিশ্বব্যাপী ব্যবসার সুযোগ নিয়ে সেমিনার, ওয়ার্কশপ এবং প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ