সরকার জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেছে: প্রধানমন্ত্রী
বাসসঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৯ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
ফাইল ছবি
সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন এবং অর্থনৈতিক উন্নয়নে মানুষকে দেয়া প্রতিশ্রুতি বর্তমান সরকার রক্ষা করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এ দেশের সব উন্নয়নের পেছনে পুরো কৃতিত্ব রাজনৈতিক সিদ্ধান্তের। কোনো এনজিও কিংবা সংস্থার নয়।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনে সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, দারিদ্র বিমোচনের বহু গালভরা গল্প শোনানো হয়েছে। কিন্তু ফল দিতে পারেনি কেউ। আজ দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই এই সাফল্য আসছে, যা বাংলাদেশের ইতিহাসে আগে ছিল না।
সম্প্রতি দেশে অনুষ্ঠিত ছয়টি আসনে উপনির্বাচনের প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, ছয়টি উপনির্বাচন স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ হয়েছে; কেউ প্রশ্ন তুলতে পারেনি। নির্বাচন কমিশন স্বাধীন, এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।
সরকারপ্রধান বলেন, দেশের প্রত্যেকটি মানুষের পরনে কাপড়, পায়ে জুতা, মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করেছে আওয়ামী লীগ। অথচ এ দেশের কিছু লোক বিদেশে গিয়ে নালিশ করে দেশের ভাবমূর্তি নষ্ট করে।
হতাশাবাদীরাই দেশে অনির্বাচিত সরকার আনতে চায় মন্তব্য করে শেখ হাসিনা আরও বলেন, অনির্বাচিত সরকার যারা আনতে চায় তারা স্বাধীনতা, গণতন্ত্রে বিশ্বাস করে না। গরীবদের দুরবস্থা দেখিয়ে ভিক্ষা করতে পারছে না বলেই আক্ষেপ তাদের।
এ সময় অনির্বাচিত সরকারের স্বপ্ন যারা দেখছে, সেটি তাদের দুঃস্বপ্নে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি।
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন বর্তমান সরকারের অবদান মন্তব্য করে শেখ হাসিনা বলেন, চাকরি না করেও এখন বাংলাদেশের তরুণরা আয়-রোজগার করতে পারে। অথচ ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের অপপ্রচার চলছে।
আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের কোনো সংকট হবে না জানিয়ে তিনি বলেন, সামনে রমজান। অনেক পত্রিকায় অনেক কিছু লেখা হচ্ছে। রমজানের কোনো পণ্যের ঘাটতি নেই। সংকট হবে না। এলসি নিয়ে যারা কারসাজি করতে চায় সমস্যাটা হচ্ছে তাদের।
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার











