সরকার দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে কাজ করছে: প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০২ এএম, ২৬ এপ্রিল ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, তাঁরা দেশের গণতান্ত্রিক পরিবেশকে আরও সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছেন।
নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানিকেন হুইটফেল্ড প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি বলেন, ‘সরকার দেশের গণতান্ত্রিক পরিবেশ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করার জন্য কাজ করছে।’
নরওয়েজিয়ান মন্ত্রী হুইটফেল্ট আগামী নির্বাচনের বিষয়টি উত্থাপন করায়, প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে থাকে এবং সেটি একটি স্বাধীন প্রতিষ্ঠান।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ, নীতিনিষ্ঠ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।
সামরিক শাসকরা ক্ষমতা দখল করলে বাংলাদেশের গণতন্ত্র পিছিয়ে যায় উল্লেখ করে তিনি বলেন, ‘তারা (সামরিক শাসকরা) বন্দুক ব্যবহার করে ক্ষমতায় আরোহণ করে এবং তারপর রাজনৈতিক দল গঠন করে রাজনীতিতে অবতরণ করে।’
নরওয়ের মন্ত্রী ১১ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতার ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, ‘আমরা জানি এই রোহিঙ্গারা বাংলাদেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে।’
নরওয়ের মন্ত্রি বলেন, বাংলাদেশ ও নরওয়ের মধ্যে বিদ্যমান সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে।
কোভিড-১৯ মহামারী সম্পর্কে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার দেশের অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি মহামারীকে সফলভাবে মোকাবেলা করেছে।
মুক্তিযুদ্ধের সময় নরওয়ের সমর্থন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুদ্ধোত্তর জাতি গঠনের প্রচেষ্টার কথা স্মরণ করে তিনি বলেন, তখন থেকেই নরওয়ে আমাদের বন্ধু এবং মূল্যবান উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার।
বৈঠকের শুরুতে তাঁরা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এবং বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিক্টার-সেভেনডসেন উপস্থিত ছিলেন।
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর











