সরাসরি টরন্টো যাবে না বিমান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৬ পিএম, ২ এপ্রিল ২০২২ শনিবার
ফাইল ছবি
ঢাকা থেকে সরাসরি কানাডার টরন্টোতে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা থেকে সরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সরাসরি ফ্লাইট পরিচালনা না করে তৃতীয় কোনো দেশে তেল নেওয়ার জন্য নামবে এয়ারলাইন্সটি।
সম্প্রতি ঢাকা থেকে সরাসরি টরন্টো রুটে পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার পর এমন সিদ্ধান্ত নিয়েছে বিমান। তেল নেওয়ার জন্য কোন দেশে থামতে পারে সেটি নির্ধারণের জন্য ইতোমধ্যে একটি কমিটিও করেছে তারা।
বিমানের দায়িত্বশীল সূত্র জানায়, টরেন্টো রুটে বিমান বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারের মাধ্যমে ফ্লাইট পরিচালনা করবে। ফ্লাইটটির ধারণক্ষমতা ২৯৮ জন। তবে প্রায় ১৫ ঘণ্টার এ রুটে বেশি পরিমাণ তেল নেওয়ার কারণে ১২০-১৩০ জন যাত্রী বহন করা হবে। যদি বিমান ঢাকা থেকে কম তেল নেয় এবং তৃতীয় কোনো দেশে ল্যান্ড করে পুনরায় তেল নেয় (রি-ফুয়েলিং) সেক্ষেত্রে আরও বেশি সংখ্যক যাত্রী বহন করা যাবে। শুধু তাই নয়, তৃতীয় যে দেশ থেকে তেল নেবে বিমান সেই দেশ থেকেও কানাডার যাত্রী নেওয়া যাবে। সবকিছু ভেবে তেল নেওয়ার জন্য টেকনিক্যাল ল্যান্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া এ রুটে ভাড়া কমানোর পরিকল্পনাও করছে বিমান।
সূত্র জানায়, ইতোমধ্যে ইউরোপ অথবা এশিয়ার কোনো দেশে তেল নেওয়ার জন্য নামার পরিকল্পনা করেছে বিমান। কোন দেশে নামবে তা এখনও নির্ধারণ হয়নি। তবে জার্মানির যেকোনো বিমানবন্দর অথবা উজবেকিস্তানের তাশখান্দে নামার সম্ভাবনাই বেশি। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে বিমান। আগামী জুন মাসে এ রুটে নিয়মিত ফ্লাইট চালু হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, এ রুটের ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে কোন দেশে টেকনিক্যাল ল্যান্ডিংয়ের করা যায় সেটি নির্ধারণের কাজ করছেন বিমানের প্রকৌশলীরা।
এর আগে ২৬ মার্চ রাতে ঢাকা থেকে টরন্টো রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে বিমান। প্রায় ১৯ ঘণ্টা উড়ে ফ্লাইটটি টরন্টো পৌঁছে। ৩০ মার্চ দুপুরে ‘প্রুভেন ফ্লাইট’ নাম দিয়ে টরেন্টো থেকে ১৬ ঘণ্টা উড়ে ফ্লাইটটি ঢাকায় নামে।
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর











