সর্বকনিষ্ঠ হিসেবে অর্থনীতিতে নোবেল পেলেন দুফলো
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:১০ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
ফরাসী বংশোদ্ভূত মার্কিন নাগরিক এস্তার দুফলোসহ চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন আরো দুই আমেরিকান। ৫০ বছর আগে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া শুরু হওয়ার পর থেকে দ্বিতীয় নারী হিসেবে এই পুরস্কার পেলেন দুফলো। এমনকি সর্বকনিষ্ঠ অর্থনীতিবিদ হিসেবে অর্থনীতিতে নোবেল পাওয়ার কৃতিত্বও দেখালেন তিনি। ৪৬ বছর বয়সে নোবেল জিতলেন দুফলো। এদিকে, দুফলোর স্বামী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক অভিজিত ব্যানার্জিও নোবেল পেয়েছেন। অপর বিজয়ী মাইকেল ক্রেমার যুক্তরাষ্ট্রের নাগরিক ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
বাংলাদেশ সময় সোমবার বিকেল সাড়ে ৩টায় রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ পুরস্কার ঘোষণা করেন। বৈশ্বিক দারিদ্র্য দূরীকরণে পরীক্ষামূলক গবেষণার জন্য তাদের এই নোবেল পুরস্কার দেওয়া হয়।
অভিজিত ব্যানার্জি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) অধ্যাপক। এছাড়া ইসথার দুফলোও এমআইটির অধ্যাপক এবং মাইকেল ক্রেমার যুক্তরাষ্ট্রের নাগরিক ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
দুফলো গবেষণার মূল বিষয় উন্নয়ন অর্থনীতি, যেখানে তিনি স্বাস্থ্য, শিক্ষা, জেন্ডার, রাজনীতি ও ঋণগ্রহণের ব্যবস্থার উপর জোর দিয়েছেন। তিনি এমআইটিতে অভিজিৎ ব্যানার্জির সাথে পভার্টি অ্যাকশন ল্যাবের সহ-পরিচালক। তিনি অর্থশাস্ত্রে কার্য-কারণ সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে মাঠ পরীক্ষাকে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছেন।
দুফলো তার গবেষণার জন্য ২০০৩ সালে মার্কিন অর্থনৈতিক অ্যাসোসিয়েশনের কাছ থেকে ইলেইন বেনেট পুরস্কার লাভ করেন। পুরস্কারটি চল্লিশ বছরের কম বয়সের প্রতিভাবান মহিলা অর্থনীতিবিদদের দেওয়া হয়ে থাকে। ২০০৫ সালে ফ্রান্সের পত্রিকা ল্য মোঁদ তাকে "সেরা তরুণ ফরাসি অর্থনীতিবিদ" পুরস্কার প্রদান করে।
বহুভাষী দুফলো ফরাসি, ইংরেজি, রুশ ও জার্মান ভাষায় কথা বলতে পারেন। অ্যামেরিকান ইকোনমিক জার্নাল: অ্যাপ্লায়েড ইকোনমিক্স গবেষণা পত্রিকার সহ-প্রতিষ্ঠাতা সম্পাদক এবং রিভিউ অভ ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স গবেষণা পত্রিকার সহসম্পাদক। এছাড়া তিনি ফরাসি পত্রিকা লিবেরাসিওঁতে নিয়মিত মাসিক কলাম লিখে থাকেন।
২০০৮ সালের মে মাসে মার্কিন ম্যাগাজিন ফরেন পলিসি তাকে বর্তমান বিশ্বের সেরা ১০০ বুদ্ধিজীবীর একজন হিসেবে নির্বাচিত করে।
একজন ফরাসি অর্থনীতিবিদ। তিনি বর্তমানে ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজিতে দারিদ্র্য বিমোচন ও উন্নয়ন অর্থনীতিতে অধ্যাপক। আবদুল লতিফ জামিল প্রভার্টি একশন এইড-এর প্রতিষ্ঠাতা এবং পরিচালক। দুফ্লো স্নাতক পর্যায়ে ফ্রান্সের একোল নর্মাল সুপেরিয়রে পড়াশোনা করেন। সেখানে তিনি প্রথমে ইতিহাস পড়া শুরু করেন ও পরে ফরাসি অর্থনীতিবিদ তোমা পিকেতির উপদেশে অর্থনীতিতে মনোযোগ দেন এবং উভয় বিষয়েই ১৯৯৪ সালে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ১৯৯৯ সালে তিনি ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অভ টেকনোলজি থেকে অর্থশাস্ত্রে পিএইচডি ডিগ্রী লাভ করেন এবং সাথে সাথেই বিশ্ববিদ্যালয়টির অর্থনীতি বিভাগে যোগ দেন।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী









