সর্বজনীন পেনশন : একদিনে জমা হলো যত টাকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২০ পিএম, ২০ আগস্ট ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
সর্বজনীন পেনশন উদ্বোধন হয়েছে (বৃহস্পতিবার) ১৭ আগস্ট। উদ্বোধনের পর প্রথম দিনেই নাম অন্তর্ভুক্ত করেছেন এক হাজার ৬৬৬ জন। এতে পেনশন ফান্ডে জমা পড়েছে প্রায় ৮৭ লাখ টাকা। এ সময় ১১ হাজারের বেশি গ্রাহক ওয়েবসাইট ভিজিট করেছেন।অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র থেকে এ সব তথ্য পাওয়া গেছে।
সর্বজনীন পেনশন স্কিমের বাস্তবায়নকারী সংস্থা জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফা বলেন, পেনশন স্কিম নিয়ে দেশের নাগরিকরা যে আশাবাদী তা প্রথম দিনের সাড়া দেখেই বোঝা যাচ্ছে। প্রথমদিন কয়েক ঘণ্টার মধ্যে ১ হাজার ৬৬৬ জন গ্রাহক নাম নিবন্ধন করেছেন। এতে ৮৭ লাখ টাকার বেশি জমা পড়েছে। দ্বিতীয় দিনের হিসাব বের করা হয়নি। মনে হচ্ছে শুক্রবার পর্যন্ত এ ফান্ডের টাকার পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এতে বোঝা যাচ্ছে, পেনশন স্কিমে সাধারণ গ্রাহকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন।
তিনি বলেন, টার্গেট গ্রুপকে পেনশনে অন্তর্ভুক্ত করতে সরকারিভাবে আরও বেশকিছু পদক্ষেপ গ্রহণ করা হবে। শুধু তাই নয়, মানুষ ঘরে বসে যাতে পেনশন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন সেই লক্ষ্যে অনলাইন সিস্টেমটি প্রয়োজনে অত্যাধুনিক করা হবে। এখন পর্যন্ত সেরকম কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে পুরো বিষয়টির দিকে নজর রাখা হচ্ছে। নাম নিবন্ধন করে দেশের সাধারণ মানুষ পেনশন কর্মসূচিতে অন্তর্ভুক্ত হবেন। পেনশন কর্মসূচিতে যুক্ত হয়ে যে কারো লাভবান হওয়ার সুযোগ রয়েছে। সরকার নিজে এর গ্যারান্টার হচ্ছেন। এ ছাড়া পুরো বিষয়টি সরকারিভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণ করা হবে। এ কারণে এটা নিয়ে কারো দ্বিধা বা সংকোচ থাকার কথা নয়।
দেশে প্রথমবারের মতো চালু হওয়া সর্বজনীন পেনশন কর্মসূচির আওতায় রয়েছে চারটি স্কিম। প্রবাসীদের জন্য প্রবাসী স্কিমে ন্যূনতম মাসিক চাঁদা নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। বেসরকারি চাকরিজীবীদের জন্য প্রগতি স্কিম। এতে প্রতিমাসের চাঁদা দিতে হবে ন্যূনতম ২ হাজার টাকা। সুরক্ষা স্কিমে যুক্ত হতে পারবেন কৃষক, শ্রমিক, তাঁতিরা। তাদের প্রতিমাসে চাঁদা দিতে হবে এক হাজার টাকা। এতে যুক্ত হতে পারবে অতি দরিদ্ররাও। সমতা স্কিমের আওতায় তাদের ন্যূনতম চাঁদা এক হাজার টাকা দিতে হবে। তবে, এতে ৫০০ টাকা ভর্তুকি দেবে সরকার।
পেনশন কর্মসূচিতে যুক্ত হতে পারবেন ১৮ থেকে ৫০ বছর বয়সী যে কেউ। চাঁদা বন্ধ হবে ৬০ বছর বয়সে। নিয়মিত চাঁদা দিতে হবে অন্তত ১০ বছর। মাসিক পেনশন শুরু হবে ৬০ বছর বয়স থেকে। বেঁচে থাকলে পেনশন পাবেন আজীবন। আর মারা গেলে নমিনি বা উত্তরাধিকারী পাবেন সর্বোচ্চ ১৫ বছর। ইউ পেনশন ডট গভ ডট বিডি ওয়েব সাইটে নিবন্ধন করা যাবে ঘরে বসে। চাঁদা দেওয়া যাবে ব্যাংক, বিকাশ ও নগদের মোবাইল অ্যাপসের মাধ্যমে।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া







