ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৬:২৬:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন এ আরাফাত

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২৮ পিএম, ১৮ জুলাই ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নির্বাচিত হওয়ার পরদিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা-১৭ আসনের নতুন সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত।
মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে গণভবনে গিয়ে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়।
এর আগে সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোট হয়। এতে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। নৌকা প্রতীকে তিনি ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট। এ হিসাবে আরাফাত ২৩ হাজার ২০৭ ভোটের ব্যবধানে হিরো আলমকে পরাজিত করেন।