ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৬:৩৭:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

সহজেই খাসির পায়া রাঁধবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৯ এএম, ২৯ জুন ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সুস্বাদু একটি খাবার হলো খাসির পায়া। ঈদ উপলক্ষে পরিবারের সবাইকে রান্না করে খাওয়াতে পারেন সুস্বাদু এই খাবারটি। গরম পরোটা কিংবা চালের রুটির সঙ্গে খেতে বেশ ভালোই লাগবে খাসির পায়া।

খাসির পায়া রান্নার রেসিপি-
উপকরণ: খাসির পায়া ২ কেজি, কর্নফ্লাওয়ার ২০ গ্রাম, রসুন ১০০ গ্রাম, পেঁয়াজ ৫০০ গ্রাম, মরিচ ১০টি, আদা ১০ গ্রাম, চিলি সস ১০০ গ্রাম, এলাচি ৫ গ্রাম, লবণ পরিমাণমতো, গোলমরিচ ১ টেবিল চামচ, তেল ৫০ গ্রাম।

প্রণালি : খাসির পায়া পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে নিতে হবে। এরপর একটি পাত্রে পানি নিয়ে এতে পায়া দিতে হবে। তারপর পেঁয়াজ, রসুন, আদা, গোলমরিচ, গরম মসলা (এলাচি), মরিচ কুচি দিয়ে ২-৩ ঘণ্টা রান্না করতে হবে। যখন পায়া নরম হয়ে আসবে তখন চিলি সস এবং কর্নফ্লাওয়ার দিতে হবে গাঢ় করার জন্য। লবণ ও গোলমরিচ দিতে হবে পরিমাণমতো। তারপর গরম গরম পরিবেশন করতে পারেন।