সহসাই করোনার হাত থেকে মুক্তি মিলছে না: ডব্লিউএইচও
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৭ এএম, ১৩ এপ্রিল ২০২১ মঙ্গলবার
করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ে নাকাল গোটা বিশ্ব। তবে সহসাই প্রাণঘাতী এই ভাইরাস থেকে মুক্তি মিলছে না এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বৈশ্বিক সংস্থাটি জানায়, দ্বিধা এবং আত্মতৃপ্তির মানেই হলো এই ভাইরাস সহসা বিদায় হচ্ছে না; তবে এটা নিয়ন্ত্রণে আনা সম্ভব।
সোমবার (১২ এপ্রিল) এক ব্রিফিংয়ে ডব্লিউএইচও মহাসচিব তেদ্রোস আধানম গেব্রেয়েসুস বলেন, ‘আমরাও চাই সামাজিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরায় খুলে দেওয়া হোক। যোগাযোগ এবং ব্যবসা-বাণিজ্য শুরু হোক।’
‘কিন্তু এই মুহূর্তে, অনেক দেশে নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউগুলোতে রোগীদের উপচে পড়া ভিড় এবং মানুষ মারা যাচ্ছেন। এটা পুরোপুরিভাবে এড়ানো সম্ভব’ যোগ করেন তিনি।
গেব্রেয়েসুস বলেন, ‘কোভিড-১৯ মহামারীর বিদায় এখনো অনেক দেরি। কিন্তু আমাদের আশাবাদী হওয়ার অনেক কারণ আছে। গত দুই মাসে সংক্রমণ ও মৃত্যু হ্রাস পাওয়ায় দেখা যায় এই ভাইরাস এবং ভাইরাসের ভ্যারিয়েন্টগুলো প্রতিরোধ সম্ভব।’
তিনি বলেন, ‘দ্বিধা, আত্মতুষ্টি এবং গণস্বাস্থ্যে নেওয়া পদক্ষেপে অসামঞ্জস্যতার কারণে’ সংক্রমণ ছড়াচ্ছে।
ডব্লিউএইচও মহাসচিব বলেন, ‘কিছু মানুষের মনোভাব দেখা যায় যে, তারা তুলনামূলক তরুণ হওয়ায় কোভিড-১৯ আক্রান্ত হওয়া কোনো বিষয়ই না।’
এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ ১৩ কোটি ৭২ লাখ সাড়ে ৫৩ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ২৯ লাখ ৫৮ হাজার ৬৩১ জন। সুস্থ হয়ে উঠেছেন ১১ কোটি ৪ লাখ সাড়ে ৩৩ হাজারের বেশি।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







