ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ৪:৩১:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা

সহিংসতার প্রতিবাদে আবৃত্তিশিল্পী সংসদের প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৪ পিএম, ২২ অক্টোবর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে আজ (২২ অক্টোবর) বেলা ১১টায় ‘বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ’-এর আয়োজনে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে 'প্রতিশোধ নয়, প্রতিরোধ : সম্প্রীতির বাংলাদেশ'—এই স্লোগানকে ধারণ করে আবৃত্তিশিল্পীরা সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাসমূহের নিন্দা জ্ঞাপন করেন এবং ঘটনার পেছনের মূল হোতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের জাতীয় কমিটির আহ্বায়ক জয়ন্ত চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা এবং বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের শিল্পীরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মানজারুল ইসলাম চৌধুরী সুইটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।