সাঁতারকে পাঠক্রমে অন্তর্ভুক্ত করতে চান শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১২ পিএম, ২৭ জুলাই ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বাংলাদেশে যারা পানিতে ডুবে মারা যায়, তাদের বেশির ভাগই শিশু। তবে আমাদের সৌভাগ্য যে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে বাংলাদেশে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছে। পানিতে ডোবা প্রতিরোধে সাঁতারকে পাঠ্যক্রমে সংযুক্ত করাও উচিৎ। জাতিসংঘ ঘোষিত 'বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস ২০২৩' পালন উপলক্ষে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
৫ দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি)। প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে নির্বাচিত মোট ৯৬টি দল অংশ নেয় এই বিতর্ক প্রতিযোগিতায়। প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে বিজয়ী হয়েছে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও রানারআপ হয়েছে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। কলেজ পর্যায়ে বিজয়ী হয়েছে সরকারি বিজ্ঞান কলেজ, রানারআপ হয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ কলেজ। বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিজয়ী হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রানারআপ হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়।
সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, 'সিআইপিআরবিকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই, তারা এই ধরণের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছেন। সবার মধ্যে জনসচেতনতা গড়ে তুলতে এই ধরণের বিতর্ক প্রতিযোগিতার প্রয়োজনীয়তা অপরিসীম।'
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ম্যাট ক্যানেল। ম্যাট ক্যানেল বলেন, বাংলাদেশে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে দীর্ঘদিন ধরেই সহযোগিতা করে আসছে যুক্তরাজ্য। ইউকেএইড ও রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইন্সটিটিউশনের মাধ্যমে ৬-১০ বছর বয়সী শিশুদের সাঁতার শেখানো, ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন এবং কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ফার্স্ট রেসপন্স ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে যুক্তরাজ্য।
সমাপনী বক্তব্যে সিআইপিআরবির উপ-নির্বাহী পরিচালক ড. আমিনুর রহমান বলেন, 'পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে ৬টি কর্মপন্থা হাতে নিয়েছে, তার ৩টিই সুপারিশ করেছে বাংলাদেশ।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী ও রানার আপ দলের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও বই তুলে দেন অতিথিরা।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

