সাংবাদিকতায় এগিয়ে যেতে হবে মেয়েদের: আবু সাঈদ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে সেমিনারে বক্তব্য দিচ্ছেন সাংবাদিক আবু সাঈদ খান।
সাংবাদিকতা পেশায় ঝুঁকি আছে, চাকরির অনিশ্চয়তাসহ আরও অনেক চ্যালেঞ্জ আছে জানিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক, লেখক ও গবেষক আবু সাঈদ খান বলেছেন, ‘এইসব প্রতিকূলতা ডিঙ্গিয়েই এ পেশায় মেয়েদের এগিয়ে যেতে হবে।’
আজ বুধবার সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। রাজধানীর হাটখোলায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের আয়োজনে ‘সাংবাদিকতার সমসাময়িক চর্চা : প্রেক্ষাপট বাংলাদেশ’শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে আবু সাঈদ খান বলেন, ‘মিডিয়ায় এখন অনেক নারী সাংবাদিক কাজ করছে, তবে পুরুষের তুলনায় এ সংখ্যা অনেক কম। আজকের দিনে যে মেয়েরা সাংবাদিকতা বিষয়ে পড়ছে, অদূর ভবিষ্যতে তাদের মধ্য থেকেই অনেক বড় সাংবাদিক-সম্পাদক তৈরি হবে।’
তিনি বলেন, ‘সাংবাদিকতার সঙ্গে ঐতিহাসিকভাবেই সমাজ বদলের আন্দোলন-সংগ্রাম জড়িত। এজন্যে যুগে যুগে সংবাদমাধ্যম নানা উপায়ে চাপের সম্মুখীন হয়েছে এবং সাংবাদিকেরা নিপীড়ন-হত্যার শিকার হয়েছেন। এই বৈরি পরিস্থিতির মধ্যেই সাংবাদিকরা নানা কৌশলে তাদের কাজ চালিয়ে গেছেন।’
সেমিনারে আরও উপস্থিত ছিলেন- সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারপারসন সজীব সরকার, প্রভাষক হাসিনুস সাবাহ ও মাহমুদা আক্তার কণা, আইন বিভাগের শিক্ষক ব্যারিস্টার আফরিন ইসলাম, সারওয়ার আলম চৌধুরী ও ফারহান হক, সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষক প্রতিমা দেব ও তাসফিয়া তানজিম প্রমুখ। এছাড়াও জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ৩ দশক পর ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







